চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদক সম্রাটের মৃত্যুতে রক্তাক্ত মেক্সিকো, ন্যাশনাল গার্ডের ২৫ সদস্য নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৯ পূর্বাহ্ন ২৪, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মেক্সিকোর শীর্ষ মাদক সম্রাট নেমেসিও ওসেগুয়েরা কার্ভান্তেস ওরফে ‘এল মেনচো’ নিহত হওয়ার পর দেশটিতে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত ন্যাশনাল গার্ডের অন্তত ২৫ সদস্য নিহত হয়েছেন।

বিবিসি জানিয়েছে, সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রিকার্ডো ট্রেভিলা। রোববার মেক্সিকান বিশেষ বাহিনীর হাতে গ্রেপ্তারের পর হেফাজতে থাকা অবস্থায় এল মেনচোর মৃত্যু হয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই অন্তত ২০টি রাজ্যে অশান্তি ও সহিংসতা শুরু হয়।

সহিংসতায় একজন কারারক্ষী, রাষ্ট্রপক্ষের কৌঁসুলি কার্যালয়ের এক সদস্য এবং এল মেনচোর অপরাধী চক্রের অন্তত ৩০ সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশের পশ্চিমাঞ্চলে অতিরিক্ত ২ হাজার ৫০০ সেনা মোতায়েন করা হয়েছে।

এল মেনচো নেতৃত্ব দিতেন কুখ্যাত জালিসকো নিউ জেনারেশন কার্টেলকে (সিজেএনজি), যা মেক্সিকোর অন্যতম শক্তিশালী ও সহিংস মাদক চক্র হিসেবে পরিচিত। নেতার মৃত্যুর প্রতিবাদে কার্টেল সদস্যরা বিভিন্ন শহরে রাস্তায় পেরেক ও কাঁটা ছড়িয়ে, বাস ও যানবাহনে অগ্নিসংযোগ করে এবং ব্যাংক ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়। অনেক এলাকায় সড়ক অবরোধ সৃষ্টি হয়।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম জানান, সোমবার সকাল নাগাদ বেশিরভাগ সড়ক অবরোধ সরিয়ে নেওয়া হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সব স্তরে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ন্যাশনাল গার্ডমেক্সিকো
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীর আকাশ আংশিক মেঘলা

ফেব্রুয়ারি ২৪, ২০২৬

মাদক সম্রাটের মৃত্যুতে রক্তাক্ত মেক্সিকো, ন্যাশনাল গার্ডের ২৫ সদস্য নিহত

ফেব্রুয়ারি ২৪, ২০২৬

কলম্বো নাকি কলকাতা, কোথায় গড়াবে বিশ্বকাপের সেমি

ফেব্রুয়ারি ২৪, ২০২৬

ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ যাত্রীর মৃত্যু

ফেব্রুয়ারি ২৪, ২০২৬

চার বছরে ইউক্রেন যুদ্ধ: চাপ বাড়ছে রাশিয়ায়

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT