চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে বার্সার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন ভিনি-এমবাপে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৫ অপরাহ্ণ ১০, মে ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

একের পর এক দ্বন্দ্ব লেগেই চলছে রিয়াল মাদ্রিদের সাজঘরে। দুই খেলোয়াড় মধ্যে হাতাহাতি, কোচের সাথে তর্ক এমনকি কাইলিয়ান এমবাপেকে বহিষ্কার করতে পিটিশন। তব সবকিছুকে ছাপিয়ে এবার সামনে এল নতুন এক খবর। বার্সেলোনা বেশ আগেই প্রস্তাব দিয়েছিল এমবাপে এবং ভিনিসিয়াস জুনিয়রকে, তবে দুইজনি সেটি প্রত্যখ্যান করেন। বিষয়টি জানিয়েছেন কাতালান ক্লাবটির সাবেক সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ।

সাবেক এ সভাপতি জানান, ভিনিসিয়াসের সঙ্গে তাদের একটি নীতিগত চুক্তিও এগিয়েছিল। তবে তৎকালীন রিয়ালের কোচ জিনেদিন জিদানের অধীনে থাকা মাদ্রিদ ২০১৭ সালে ঘোষণা করে, তারা ফ্লামেঙ্গো থেকে ভিনিসিয়াসকে দলে নেয়ার জন্য একটি চুক্তি সম্মতিতে পৌঁছেছে। পরে অবশ্য ২০১৯ সালে ভিনিসিয়াস প্রথমবার প্রকাশ করেন, বার্সা আরও বেশি অর্থের প্রস্তাব দেয়ার সত্ত্বেও তিনি মাদ্রিদে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, কারণ তার মনে হয়েছিল সেখানে আরও বেশি সুযোগ রয়েছে।

ইংলিশ গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বার্তোমেউ বলেছেন, ‘ভিনিসিয়াসকে দলে ভেড়ানোর একটি সম্ভাব্য চুক্তিতে বার্সেলোনা বেশ অগ্রগতি করেছিল। তার প্রতি ক্লাবের আগ্রহও ছিল। আমরা তার পরিবার ও এজেন্টদের সঙ্গে কথা বলেছি এবং নীতিগতভাবে একটি সমঝোতাও হয়েছিল।’

এছাড়াও বার্সেলোনা মোটা অঙ্কের অর্থ খরচ করতে রাজি ছিল এমবাপের জন্য। তবে সেখানেও ব্যর্থ হয় ক্লাবটি। এমবাপে মোনাকোতে থাকাকালীনই বার্সার নজরে ছিলেন। বার্তোমেউ বলেছেন, ‘মোনাকো এমন একটি বিশাল অঙ্কের অর্থ দাবি করছিল যা বার্সা সেই সময়ে পরিশোধ করতে পারতো।’

‘আমরাই ছিলাম বিশ্বের সবচেয়ে বেশি অর্থ উপার্জনকারী ক্লাব, যাদের অনুপাত ছিল সেরা। আসলে, সত্যিটা হলো আমরা খুবই, খুবই ভালো আর্থিক অবস্থায় আছি। আমার মনে আছে, এমবাপের বাবার সঙ্গে দু-একবার কথা হয়েছিল, কিন্তু প্যারিস সেন্ট-জার্মেইন মোনাকোর ওপর অনেক চাপ দিচ্ছিল। এছাড়াও সেসময় এমবাপেও পিএসজির মত একটি ফরাসি দল যেতেই বেশি পছন্দ করত।’

‘আমরা উসমান দেম্বেলের সঙ্গেও আলোচনা করছিলাম, যিনি কোচদের পছন্দের খেলোয়াড় ছিলেন।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেবার্সেলোনাভিনিসিয়াসরিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT