চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয় সেতুপতির মতো ‘অভিনয় করার কথা’ স্বপ্নেও ভাবি না: হৃতিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৮ অপরাহ্ন ২৮, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

দীর্ঘ তিন বছর পর বড় পর্দায় দেখা মিলবে বলিউড তারকা হৃতিক রোশানের। আসছে ৩০ সেপ্টেম্বর ভারত সহ ১০০টি দেশের সিনেমা হলে মুক্তি পাবে ‘বিক্রম বেদা’।

তার ঠিক আগেই এই সিনেমাকে কেন্দ্র করে বিজয় সেতুপতির সঙ্গে তুলনা করা হলো হৃতিককে! সেই প্রসঙ্গেই এবার মুখ খুললেন অভিনেতা।

মঙ্গলবার দীর্ঘ সময় পর বলিউডে কামব্যাক করা নিয়ে দিল্লিতে এক প্রেস কনফারেন্সে মুখ খুলেছেন হৃতিক। এদিন ভারতীয় সংবাদমাধ্যমকে হৃতিক বলেন, “এটার বিষয় আমার কিছু করার নেই।’

তিনি আরও জানান, “আমি আমার অংশ করেছি। আমার নিয়ন্ত্রণে একমাত্র জিনিস হল আমার সেরাটা দেওয়া। এইটুকুই। একটাই প্রার্থনা আছে যা আমি প্রতিদিন বলি ‘আমি যা করতে পারি তা পরিবর্তন করার জন্য আমাকে সাহস দিন, যা পরিবর্তন করা যায় না তা গ্রহণ করার প্রশান্তি দিন এবং পার্থক্যটি জানার অন্তর্দৃষ্টি দিন’। একবার এতটুকু জানতে পারলেই আমি সন্তুষ্ট।”

তামিল ‘বিক্রম বেদা’ সিনেমাতে বিজয় সেতুপতি যেভাবে চরিত্রটাকে তুলে ধরেছে, তা পুনরাবৃত্তি করতে পারবেন না জানিয়েছেন হৃতিক।

অভিনেতা জানান, আমি জানি বিজয় সেতুপতি তার অংশটি কতটা আশ্চর্যজনকভাবে করেছিলেন। আমি স্বপ্নেও ভাবতে পারি না যে আমি সেই স্তরটি অর্জন করব। তবুও, আমি আমার সেরাটা দিয়েছি। আমি যা করেছি তাতে আমি খুশি।

Reneta

এ দিন হৃতিক আরও জানান, আপনি যখন একটি চরিত্র করেন, যা করা হয়েছে তা পুনরাবৃত্তি করতে পারবেন না। আপনি যদি মনে করেন ‘ও এটা করেছে, তাই আমিও এটাই করব’, এইটা ভাবাটা খুব একটা বুদ্ধিমানের বিষয় না। সহজ কথা হল, প্রত্যেকটা ব্যক্তি আলাদা। সুতরাং, যদি আমি এটাকে যেভাবে দেখি সেভাবেই করি তাহলে এটি নিজে থেকেই ভিন্ন, নতুন এবং সৎ হবে।

‘বিক্রম বেদা’ সিনেমাটির প্রযোজনা করছেন নিরাজ পান্ডে এবং পরিচালনায় রয়েছেন পরিচালক জুটি পুস্কার-গায়ত্রী। তামিল সিনেমাটিও তারা পরিচালনা করেছিলেন। সাইফ-হৃতিক ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রাধিকা আপ্তে এবং রোহিত শরফ।

সিনেমাটিতে সাইফ অভিনয় করছেন একজন পুলিশ অফিসারের চরিত্রে। অন্যদিকে হৃতিক একজন গ্যাংস্টারের চরিত্রে। ইতোমধ্যেই তাদের লুক দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছে।

সূত্র: মানি কন্ট্রোল

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্যাংস্টারতামিলবলিউডবিক্রম বেদাবিজয় সেতুপতিসাইফ আলি খানহৃতিকহৃতিক রোশন
শেয়ারTweetPin

সর্বশেষ

মিয়ামির নতুন মাঠে প্রথম গোল মেসির, সুয়ারেজের গোলে পয়েন্ট বাঁচল

এপ্রিল ৫, ২০২৬

অ্যাটলেটিকোকে হারিয়ে রিয়াল থেকে ৭ পয়েন্ট এগোলো বার্সা

এপ্রিল ৫, ২০২৬

ইউক্রেনে হামলা জোরদার, নিহত ১৫

এপ্রিল ৫, ২০২৬
Environment TS

উত্তর-পূর্বাঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

এপ্রিল ৫, ২০২৬

জ্বালানি সংকটে আজ থেকে অফিস-ব্যাংকের নতুন সময়সূচি

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT