বিশ্ব মানবাধিকার দিবসে বিএনপি-জামায়াতের বিচার দাবি করেছেন ২০০১ সাল পরবর্তী সময়ে রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্তরা। সামরিকবাহিনীর সদস্যদের বিনা বিচারে ফাঁসিতে ঝুলানোর অভিযোগ তুলে জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের দাবি জানিয়েছেন ‘মায়ের কান্না’ সংগঠনের সদস্যরা। মানবাধিকার প্রশ্নে পশ্চিমা দেশগুলোর অবস্থানের সমালোচনাও করেন তারা।







