চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্ল্যাট থেকে উদ্ধার পদ্মভূষণ প্রাপ্ত গায়িকার মরদেহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৭ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২৩
বিনোদন
A A

শনিবার (৪ ফেব্রুয়ারি) চেন্নাইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ভারতীয় বর্ষীয়ান সংগীতশিল্পী বাণী জয়রামের মরদেহ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে চেন্নাই পুলিশের থাউসেন্ড লাইটস থানার আধিকারিকরা।

গত মাসেই ভারত সরকার পদ্মভূষণ সম্মানে ভূষিত করেছিলেন ‘আধুনিক ভারতের মীরা’ হিসাবে পরিচিত এই গায়িকাকে। প্রজাতন্ত্র দিবসের দিন পদ্ম সম্মান ঝুলিতে আসে তার। সম্মান পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন বাণী জয়রাম। কিন্তু কে জানতো সশরীরে এই সম্মান গ্রহণ করতে পারবেন না তিনি!

তামিল নাড়ুর ভেলোরে এক তামিল পরিবারে জন্ম বাণী জয়রামের। ১৯৪৫ সালের ৩০ নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন এই শিল্পী, জন্মসূত্রে তার নাম ছিল কলাইবাণী। সংগীত তার রক্তে, ছোট থেকেই শাস্ত্রীয় সংগীতের তালিম নিয়েছেন। মায়ের অনুপ্রেরণা নিয়েই গুরু রঙ্গ রামানুজ আয়েঙ্গারের কাছে গানের সাধনা শুরু করেন ‘আধুনিক ভারতের মীরা’।

পরবর্তীতে কাদালুর শ্রীনিবাস আয়েঙ্গার, টি আর বালাসুব্রহ্মণিয়ান এবং আর এস মণির মতো গুরুদের কাছে আনুষ্ঠানিকভাবে কর্ণাটক সংগীতের প্রশিক্ষণ নেন। নিজের জীবদ্দশায় দশ হাজারেরও বেশি গান রেকর্ড করেছেন এই গায়িকা।

১৯৬০ এর দশকের শেষে বিয়ের পর স্বামী জয়রামের হাত ধরে মুম্বাইতে হাজির হন বাণী। এরপর শুরু তার নতুন সফর। বসন্ত দেশাইয়ের প্রিয় পাত্রী ছিলেন গায়িকা। সেই সুবাদেই হৃষিকেশ মুখোপাধ্যায়ের ‘গুড্ডি’ ছবিতে গানের সুযোগ পান, সেটা ছিল তার বলিউড প্লে-ব্যাকে ডেবিউ। জয়া বচ্চনের ঠোঁটে বাণী কণ্ঠের ‘বোল রে পাপিহরা’ গান আজও জনপ্রিয়।

Reneta

এছাড়াও হেমা মালিনী অভিনীত গুলজারের ‘মীরা’ ছবির সব গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি। সুর ছিল রবি শঙ্করের। লতার জমানায় বলিউডে প্লে-ব্যাকের দুনিয়ায় অনেকটাই কোণঠাসা ছিলেন। তবে দক্ষিণের ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে গান করে গিয়েছেন বাণী জয়রাম। গেয়েছেন বাংলা গানও।

বাণী জয়রাম আধুনিক বাংলা গান রেকর্ড করেছিলেন, গেয়েছিলেন ‘আমার রাধা হওয়া আর হল না…’। তামিল, তেলেগু, হিন্দি, কন্নড়, গুজরাটি সহ মোট ১৯টি ভাষায় গান গেয়েছেন বাণী জয়রাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পদ্মভূষণলিড বিনোদনসংগীতসঙ্গীতশিল্পীসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়াকে প্রথমবার ওয়ানডে সিরিজে হারানোর মহাকাব্য লিখল বাংলাদেশ

জুন ১১, ২০২৬

১৫০ সিসির বেশি মোটরসাইকেল নিবন্ধনেও লাগবে টিআইএন

জুন ১১, ২০২৬

যোগাযোগ অবকাঠামো খাতে ৫৯ হাজার ৭৬৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

জুন ১১, ২০২৬

”দুর্যোগে সর্তকবার্তা মানলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমবে”

জুন ১১, ২০২৬
জাতীয় রাজস্ব ভবন। ছবি: জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েব সাইট

সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT