চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ষীয়ান শিল্পী প্রতাপ রায়ের প্রয়াণে শোকাচ্ছন্ন সঙ্গীত জগৎ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ন ০১, সেপ্টেম্বর ২০২৪
বিনোদন
A A

বাংলা সঙ্গীতজগতে তিনি ‘বেবিদা’ নামেই পরিচিত ছিলেন। তার আঙুলের স্পর্শে গানের সুর যেন নতুন করে প্রাণ পেত। রবিবার (১ সেপ্টেম্বর)  সকালেই প্রয়াত হলেন সেই প্রবাদপ্রতিম অ্যাকর্ডিয়ন শিল্পী প্রতাপ রায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

পরিবারিক সূত্রে জানা গেছে, ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়েছে। মূলত পড়ে গিয়েই চোট পেয়েছিলেন শিল্পী। তারপর থেকেই অসুস্থ ছিলেন। তাকে সুস্থ করে তোলার অনেক চেষ্টা করা হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত সব চেষ্টাই ব্যর্থ হয়।

মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, কিশোর কুমার, শ্যামল মিত্রদের বড় ভরসা ছিলেন প্রতাপ রায়। পিয়ানো অ্যাকর্ডিয়ানের ‘প্রবাদপুরুষ’ বলাই যায় তাকে। তিনি বলতেন, “আমি প্রতাপ রায় হয়ে প্রতাপ দেখাতে চাই না, অবশ্য বেবি হয়েও ছাগলে মুড়িয়ে যাক সেটা চাই না।”

বর্ষীয়ান সঙ্গীতশিল্পী কল্যাণ সেন বরাট তার মৃত্যুতে শোকাহত হয়ে বলেছেন, “উনার বয়স হয়েছিল ঠিকই। কিন্তু শিল্পে সেই বয়সের কোন ছাপ পড়েনি। জীবনের শেষ সময় পর্যন্ত ঝড়ের মতো পিয়ানো বাজাতেন। বেবিদা চলে যাওয়ার অর্থই হল একটি যুগের অবসান।”

‘বেবিদা’র স্মরণে সঙ্গীতশিল্পী অগ্নিভ বন্দ্যোপাধ্যায় বলেন, “একেবারে ছোট থেকে ওর সঙ্গে সম্পর্ক। অসাধারণ শিল্পী। পাশাপাশি তিনি অসাধারণ শিক্ষক ছিলেন। আমাকেও বেবিদাই শিখিয়েছেন, গান গাইবার আগে সঙ্গীতায়োজনের কাজটা কী ভাবে করতে হয়। অনেক ইতিহাস জড়িয়ে ওর সঙ্গে। তার প্রয়াণে আমাদের বিরাট ক্ষতি হল।”- আনন্দবাজার

Jui  Banner Campaign
ট্যাগ: প্রতাপ রায়প্রবাদপ্রতিম অ্যাকর্ডিয়ন শিল্পীপ্রয়াত
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজশাহী-৫ আসনের দুর্গাপুরে ধানের শীষ ও ফুটবল প্রতীকের সমর্থকদের সংঘর্ষ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: ভোট দিয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান।

প্রথমবার ভোট দিয়েছেন জাইমা রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট দিলেন হাসনাত আবদুল্লাহ

ফেব্রুয়ারি ১২, ২০২৬

আচরণবিধি লঙ্ঘনের দায়ে চারজনের জরিমানা, প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT