চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালোবাসা দিবসে ভালোবাসা বঞ্চিতদের ব্যতিক্রমি সব ইভেন্ট

নুসরাত তওরীন আহমেদ নুসরাত তওরীন আহমেদ
২:৫২ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০২৪
লাইফস্টাইল
A A
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

‘প্রেমকে না বলুন, প্রেম থেকে দূরে থাকুন’, ‘যাদের কেউ নাই তাদের নিয়ে গণক্রন্দন’, ‘প্রেমের নামে অশ্লিলতা রোধে প্রেম বঞ্চিত সংঘের মিছিল’- এসব কোনো প্রেমবিরোধী সংঘের শ্লোগান নয় বরং ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে নেয়া নানা ইভেন্ট পরিকল্পনার শ্লোগান, যেগুলো নিয়ে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম।

বিশ্বব্যাপী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পালন করা হয়। দিনটিতে প্রিয় মানুষগুলোর প্রতি নিজেদের ভালোবাসা প্রকাশ করে উদযাপন করেন অনেকেই। তবে দিনটিকে কেন্দ্র করে উদযাপন আনন্দের চাইতে অন্যের উদযাপনে বাধা দেয়াই বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এবার।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক খুললেই ভালোবাসা দিবস বিরোধী শত শত ভার্চুয়াল ইভেন্ট চোখে পড়ছে। শুধু যে ইভেন্ট তৈরি হচ্ছে তা না, হাজারো মানুষ ইভেন্টগুলোতে নিজেদের প্রতিক্রিয়া দিয়ে সহমত জানাচ্ছেন।

এই ইভেন্টগুলো নিজেদের সামাজিক মাধ্যমে পোস্ট করে অনেকেই নিজেদের ভালোবাসা থেকে বঞ্চিত থাকার কথা যেমন জানাচ্ছেন, তেমনই অনেকেই মেতেছেন হাসি-ঠাট্টায়।

প্রতীকী ছবি
Reneta

সামাজিক মাধ্যম ফেসবুকে মোঃ সৈকত নামে এক তরুণ “প্রেমের নামে অশ্লীলতা রোধে প্রেম বঞ্চিত সংঘের মিছিল” নামে একটি ইভেন্ট তৈরি করে লিখেছেন, ‘কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না তা হবে না, চিপায় চাপায় পড়লে ধরা, মাইর হবে উরাধুরা, প্রেমের নামে ছলনা চলবে না চলবে না, ২০২৪ সাল সিঙ্গেলদের বিজয়কাল”।

এমনই আরও দুই তরুণ সোহান আহমেদ ও সাদিন হোসেন তৈরি করেছেন এক ইভেন্ট যার নাম “যাদের ১৪ই ফেব্রুয়ারিতে পার্টনার নাই, তাদের নিয়ে গণক্রন্দন কর্মসূচি”। তাদের এই ক্রীড়াসূচিতে ২৫ হাজারের বেশি মানুষ নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

তবে এই ইভেন্টগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে অভ্র আবরার ইয়াসির নামে এক তরুণের তৈরি করা “১৪ ফেব্রুয়ারিতে কাপলদের দিকে জুতা নিক্ষেপ কর্মসূচি” যাতে প্রতিক্রিয়া জানিয়েছে ৫০ হাজারেরও বেশি মানুষ।

এমনই কিছু হাস্যরসাত্মক ইভেন্টগুলোর মধ্যে আছে, ‘বয়কট ভ্যালেন্টাইনস ডে’, ‘১৪ই ফেব্রুয়ারিকে ভাই বোন দিবস হিসাবে ঘোষণা করা হোক’, ‘১৪ ফেব্রুয়ারি উপলক্ষে কালো ব্যাজ পরিধান করে ক্যাম্পাসে আসবো’, ‘১৪ ফেব্রুয়ারি ঘূর্ণিঝড় হোক’, ‘সিঙ্গেলদের বিক্ষোভ মিছিল’, ‘১৪ ফেব্রুয়ারিতে কাপলদের দেশ থেকে বিতারিত করা হোক’, ‘প্রেমকে না বলুন প্রেমিকাকে হ্যাঁ বলুন’সহ আরও অনেক ইভেন্ট।

এবার ১৪ ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবসের পাশাপাশি পহেলা ফাল্গুন, সরস্বতী পূজাসহ সুন্দরবন দিবস পালন করা হবে। সরস্বতী পূজার জন্য দিনটি এবার সরকারি ছুটির আওতায় পড়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইভেন্টসফেসবুক ট্রলবিশ্ব ভালোবাসা দিবসভালোবাসা বঞ্চিতদের ক্রীড়াসূচিভ্যালেন্টাইন ডেসামাজিক মাধ্যম
শেয়ারTweetPin

সর্বশেষ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়, অনড় ককরোচ জনতা পার্টি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজনৈতিক হয়রানির মামলা বিষয়ে যে বার্তা আইনমন্ত্রীর

জুলাই ২৫, ২০২৬

সেমিকন্ডাক্টর শিল্পকে এগিয়ে নিতে কাজ করবে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২৫, ২০২৬
ছবি: নিহত আইনজীবী নিজাম উদ্দিন শান্ত

বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত

জুলাই ২৫, ২০২৬

ফাইনাল নয়, ডি মারিয়ার কাছে ইংল্যান্ডকে হারানো ছিল বিশ্বকাপের সেরা অর্জন

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT