চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরু হয়েছে ভ্যালেন্টাইন ইউক, আজ রোজ ডে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৭ অপরাহ্ন ০৭, ফেব্রুয়ারি ২০২৬
লাইফস্টাইল
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভ্যালেন্টাইন ডে ঘিরে ভালোবাসা সপ্তাহের সূচনা হয়েছে আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) ‘রোজ ডে’র মাধ্যমে। প্রতিবছর এ দিনটি দিয়ে শুরু হয় বিশ্ব ভালোবাসা দিবসের নানা আয়োজন, যেখানে অনুভূতি প্রকাশের প্রধান মাধ্যম হয়ে ওঠে গোলাপ।

ভালোবাসা দিবস মানেই ফুল আর ফুলের রাজকন্যা গোলাপ। প্রিয়জনের প্রতি মনের কথা জানাতে গোলাপের জুড়ি নেই। তবে সব রঙের গোলাপের অর্থ এক নয়। রঙভেদে প্রতিটি গোলাপ আলাদা বার্তা বহন করে, যা সম্পর্কের গভীরতা ও অনুভূতির ধরন প্রকাশে সহায়তা করে।

অনেকে মনে করেন, একটি গোলাপ মানুষের আবেগ-অনুভূতির সূক্ষ্ম দিকগুলো বোঝাতে পারে। তাই কাউকে গোলাপ উপহার দেওয়ার আগে রঙের অর্থ জানা জরুরি। রোজ ডে উপলক্ষে জেনে নিন বিভিন্ন রঙের গোলাপ কী বোঝায়—

লাল গোলাপ: ভালোবাসা ও হৃদয়ের প্রতীক। প্রেমের কথা বলতে সবচেয়ে পরিচিত ও শক্তিশালী বার্তা দেয়।

গোলাপি গোলাপ: প্রশংসা ও মুগ্ধতার প্রতীক। কারও প্রতি কৃতজ্ঞতা বা সম্মান জানাতে উপযোগী।

ল্যাভেন্ডার গোলাপ: বিরল হলেও প্রেমের গভীর অনুভূতির ইঙ্গিত দেয়। প্রথম দেখাতেই প্রেমে পড়ার বার্তা বহন করে।

Reneta

কমলা গোলাপ: তীব্র আবেগ ও আকুলতার প্রকাশ। মুখে না বলা অনুভূতি জানাতে কার্যকর।

হলুদ গোলাপ: বন্ধুত্বের প্রতীক। প্রিয় বন্ধুর দিনটি রাঙাতে আদর্শ।

সাদা গোলাপ: সরলতা ও পবিত্রতার প্রতীক। কাছের মানুষের নিষ্কলুষ গুণ বোঝাতে উপহার দেওয়া যায়।

পিচ গোলাপ: না বলা ভালোবাসার ইশারা। লাজুক অনুভূতি প্রকাশে এই রঙটি মনের কথা সহজে পৌঁছে দেয়।

রোজ ডে-তে গোলাপ শুধু ফুল নয়, অনুভূতির ভাষা। তাই সঠিক রঙ বেছে নিলে আপনার মনের কথাটি পৌঁছে যাবে ঠিক ঠিক জায়গায়।

Jui  Banner Campaign
ট্যাগ: গোলাপভ্যালেন্টাইন ইউকভ্যালেন্টাইন ডেরোজ ডে
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের মানুষ পরিবর্তন চায় কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী: জামায়াত আমির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ডিআরইউ ব্যাডমিন্টন দ্বৈতে চ্যাম্পিয়ন মাসুম-সাব্বির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বিশ্বকাপের মাঝে ভারত ছাড়লেন আমিরাতের পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়

ফেব্রুয়ারি ৯, ২০২৬

মঙ্গলবার ৮ লেখকের হাতে তুলে দেয়া হবে ‘ঢাকা ব্যাংক–আনন্দ আলো সাহিত্য পুরস্কার’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নৌবাহিনীর অভিযানে টেকনাফে ২৫ কোটি টাকার ইয়াবা জব্দ

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT