চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দশ দিনে ১ কোটি ১৪ লাখ আয় করলো ‘উৎসব’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৭ অপরাহ্ন ১৭, জুন ২০২৫
বিনোদন
A A

ঈদুল আযহায় মুক্তির পর থেকে সারাদেশের প্রেক্ষাগৃহে রমরমা চলছে শাকিব খানের ‘তাণ্ডব’। এর পাশাপাশি দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে আরেক ছবি তানিম নূর পরিচালিত ‘উৎসব’।

সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সগুলোতে এই ছবি দেখেও মুগ্ধ হচ্ছেন দর্শক। মুক্তির প্রথম দিন থেকেই চমক দেখিয়ে আসছে ‘উৎসব’। দ্বিতীয় দিন থেকে ক্রমান্বয়ে বেড়েই চলছে দর্শকের ভিড়। শুধু তাই নয়, আয়ের ক্ষেত্রেও বড় চমক দেখাচ্ছে এটি।

প্রযোজকের বরাতে জানা গেছে, ১০ম দিনে ‘উৎসব’ আয় করেছে ১৪ লাখ ০৭ হাজার টাকা এবং মাল্টিপ্লেক্সের ১৭ শো থেকে দশ দিনে সিনেমাটি আয় করেছে ১ কোটি ১৪ লাখেরও বেশি। এর আগে ৯ দিনে সিনেমাটি কোটির ক্লাবে প্রবেশ করে।

দর্শকের এমন সাড়ায় অভিভূত সিনেমাটির পরিচালক তানিম নূর। তিনি বলেন, ‘আমি প্রচার বিমুখ মানুষ, সেভাবে কোনো প্রচার করতে পারিনি কিন্তু দর্শকই আমার ছবির প্রচার করে দিচ্ছে। যেটা খুবই আনন্দের দিক।

দর্শকের প্রশংসার পাশাপাশি হল রিপোর্টও খুব ভালো পাচ্ছি। যেভাবে সবাই ছবিটিকে আপন করে নিয়েছে এটা সত্যি আশীর্বাদ। আমি খুবই খুশি।’

এদিকে, দেশের পর আন্তর্জাতিক অঙ্গনেও মুক্তি পাচ্ছে ‘উৎসব’। আগামী ২০ জুন কানাডা, আমেরিকা ও ইউকে’র ৩৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এছাড়াও ২১ জুন অস্ট্রেলিয়াতে মুক্তি পাবে।

Reneta

চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস ‘অ্যা ক্রিসমাস ক্যারল’-এর ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে ‘উৎসব’ সিনেমাটি।

ডোপ প্রোডাকশন ও লাফিং এলিফেন্ট প্রযোজিত এ ছবিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, আফসানা মিমি, অপি করিম, তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, সাদিয়া আয়মান, সৌম্য জ্যোতি প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উৎসবতানিম নূরলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মগবাজারের প্রবীণ নাঈমুদ্দিনের পাশে প্রধানমন্ত্রী

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আন্দোলনে আদায় করা হবে: নাহিদ ইসলাম

এপ্রিল ২, ২০২৬

প্রথম ধাপে ২০-৩০ হলে ‘রাক্ষস’, টার্গেট শতাধিক!

এপ্রিল ২, ২০২৬

কেন একই বৃত্তে আটকে আছে রপ্তানি বাজার

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু হাসপাতালে নতুন ইউনিট উদ্বোধন

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT