বিনোদন

বক্স অফিসে অবাক করলো আল্লু অর্জুনের ‘পুষ্প’!

অভিনেতা আল্লু অর্জুনের ছবি, সিনেমার পোস্টার, নাটকীয় মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা আল্লু অর্জুনের প্রধান চরিত্রসহ অন্যান্য অভিনেতাদের সমন্বিত সিনেমার পোস্টার, যা বক্স অফিসে আলোচনায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঘোষণার শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল তেলেগু সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্প’। অবশেষে লম্বা সময় অপেক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার (১৭ ডিসেম্বর) সারা বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ছবিটি।

মুক্তির প্রথম দিনেই সারা বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে ৭৫ কোটি রুপি! যার ভেতর শুধু ভারত জুড়েই ছবিটির আয় ৪৫ কোটি রুপির বেশি! করোনার এই দুঃসময়ে যা সবাইকে অবাক করেছে।

এদিকে মুক্তির প্রথম দিনে তেলেগু ও তামিল রাজ্যে ছবিটির বক্স অফিস আয় বেশ সন্তোসজনক হলেও হিন্দিতে বক্স অফিস তেমন মাত করতে পারেনি ছবিটি।

এছাড়াও ‘পুষ্প’ ছবিটি তেলেগু ভাষায় মুক্তি দেওয়া নিয়ে চটেছেন কর্নাটকের দর্শকরা। কন্নড় ভাষায় ছবিটি মুক্তি দেওয়ার সুযোগ থাকতেও কেন ছবির মূল ভাষা তেলেগুতে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, এ প্রশ্ন তাদের। যারই প্রেক্ষিতে টুইটারে ভক্তরা একের পর এক মন্তব্য করছেন। একই সাথে ছবিটি বয়কটের ডাকও দিয়েছেন।

ভারতের ৩ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘পুষ্প’ ছবিটির বাজেট ১৮০ কোটি রুপি। যারমধ্যে মুক্তির আগেই ছবিটি বিশ্বব্যাপী প্রি-রিলিজ বাবদ ব্যবসা করেছে ১৫০ কোটি রুপি! যার ভেতর তেলেঙ্গানাতে ১০২, কর্ণাটক, তামিলনাড়ু ও কেরালাতে ১৯, বাকিটা ভারত এবং বিদেশে যথাক্রমে ১৬ এবং ১৩ কোটি রুপি।

ছবিটির মূল প্রেক্ষাপট মূল্যবান কাঠ পাচারকারী একটি বিশাল দলকে ঘিরে। যাদের বিরুদ্ধে লড়ছেন বনের এক আদিবাসী কাঠমিস্ত্রি ও লরি ড্রাইভার পুষ্প রাজ। আর সেই পুষ্প রাজের ভূমিকাতেই অভিনয় করেছেন আল্লু অর্জুন।

অপরদিকে আল্লু অর্জুনের বিপরীতে শ্রীভাল্লির ভূমিকায় অভিনয় করবেন রাশমিকা মান্দানা। এছাড়াও ছবিটিতে খলনায়কের ভূমিকায় দেখা গেছে মালায়ালাম সুপারস্টার ফাহাদ ফাসিলকে।

দুই পর্বে মুক্তি পাচ্ছে আল্লু অর্জুনের ‘পুষ্প’ ছবিটি। যার প্রথম পর্ব মুক্তি পেল। এবার অপেক্ষা দ্বিতীয় পর্বের। নবীন ইয়ারনেনি ও রবি শংকর প্রযোজিত এই ছবিটি পরিচালনা করছেন সুকুমার।

বিষয়:আল্লু অর্জুন তেলেগু সিনেমার সুপারস্টার পুষ্প ফাহাদ ফাসিল বক্স অফিস মালায়ালাম সুপারস্টার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…