আন্ডার গার্মেন্টস্ ও স্পোর্টস ড্রেসের মতো সূক্ষ ডিজাইনের পোশাক তৈরিতে ব্যয়বহুল উচ্চ প্রযুক্তির মেশিন ব্যবহার করছেন তৈরী পোশাক উদ্যোক্তারা। এই প্রযুক্তির একটি মেশিনে দৈনিক সিমলেস ১০০টি পোশাক তৈরি করা যায়। আন্তর্জাতিক বাজারে যেসব পণ্যের দামও বেশি। উদ্যোক্তারা বলছেন, ৪র্থ শিল্প বিপ্লবের জন্য তারা কারখানাগুলোতে উচ্চ প্রযুক্তির কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের চেষ্টা করছেন।







