শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য এবং সুস্থতার ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম যেসব বিপদ সৃষ্টি করছে তা থেকে তাদের রক্ষা করতে একটি পাবলিক অ্যাডভাইজরি জারি করেছে ইউএস সার্জন জেনারেল।
মার্কিন সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, গতকাল মঙ্গলবার প্রযুক্তি কোম্পানি, নীতিনির্ধারক, এবং অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে এই সতর্কতা জারি করেছে ইউএস সার্জন জেনারেল। তবে এই ঝুঁকিগুলো শিশু-কিশোরদের মাঝে এখনও সম্পূর্ণরূপে প্রকাশ পায়নি।
রিপোর্টে উল্লেখ করা হয়েছে, সোশ্যাল মিডিয়া সম্ভাব্য বেশ কিছু ক্ষতিকর বিষয়বস্তু দিয়ে পরিপূর্ণ। যা শিশু-কিশোরদের আত্মিক ক্ষতি সাধন করে এবং নানা রকম ধ্বংসাত্মক আচরণকে স্বাভাবিক করে তোলে। এর ফলে সাইবার বুলিং এর মত অপরাধ এবং অপরাধ প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
এছাড়াও সোশ্যাল মিডিয়ার ব্যবহার বৃদ্ধির সাথে সাথে শিশু-কিশোরদের ব্যায়াম, ঘুম এবং উন্নত মস্তিষ্ক গঠনের জন্য গুরুত্বপূর্ণ অন্যান্য কাজের পরিমাণ হ্রাস পেয়েছে।







