চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানের ওপর আবারও নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪২ অপরাহ্ন ১৮, এপ্রিল ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক লিড নিউজ
A A

ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের ওপর নতুন করে আবারও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ইরানের বেশ কয়েকজন ব্যক্তি ও কয়েকটি সংস্থার ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মূলত, ইসরায়েলে হামলার প্রতিক্রিয়ায় ইরানের ড্রোন কর্মসূচির ওপর এই নিষেধাজ্ঞা দিয়েছে দেশ দুটি।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) টাইমস অফ ইন্ডিয়াসহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, এদিন একযোগে এই নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে তেল আবিবের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত দেশগুলো।

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ইরানের ইউএভি (ড্রোন) উৎপাদনের সঙ্গে যুক্ত ১৬ ব্যক্তি এবং দু’প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তারা ইরানের শাহেদ ড্রোন নির্মাণের সঙ্গে যুক্ত। ওই ড্রোন ১৩ এপ্রিলের হামলায় ব্যবহার করা হয়েছে।

এছাড়া যুক্তরাজ্যও ইরানের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সঙ্গে যুক্ত দেশটির সামরিক বাহিনী-সংশ্লিষ্ট বেশ কয়েকটি সংস্থা, ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

এদিকে ইসরায়েলে হামলা করায় ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়নও। আঞ্চলিক এই জোটের শীর্ষ কূটনীতিক জোসেফ বোরেল এ কথা জানিয়েছেন।

উল্লেখ্য, ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল। ওই ঘটনায় ইরানের কয়েকজন সিনিয়র সেনা কর্মকর্তা নিহত হন। এর প্রতিক্রিয়ায় গত শনিবার রাতে ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলে হামলা চালায় ইরান। বড় ধরনের এই হামলায় ৩ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরান।

Jui  Banner Campaign
ট্যাগ: ইরান-ইসরায়েলইরানের ওপর নিষেধাজ্ঞাযুক্তরাষ্ট্র- যুক্তরাজ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চকলেট ডে: ভালোবাসার মানুষকে চকলেট দেওয়ার দিন

ফেব্রুয়ারি ৯, ২০২৬

কানাডায় ধ্রুবপদ পারফর্মিং আর্টস ও রিসার্চ সেন্টারের সংগীত সন্ধ্যা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: শ্যামলী ক্লাব মাঠে ঢাকা-১৩ আসনেনির্বাচনী জনসভায় তারেক রহমান।

এই নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের সুযোগ: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT