চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই-তিন সপ্তাহের মধ্যে ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২২ পূর্বাহ্ন ০১, এপ্রিল ২০২৬
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরান থেকে সরে যাবে, চুক্তি হোক বা না হোক। হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র যদি নিশ্চিত হয় যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, তখনই যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত কার্যকর করবে।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

তিনি আরও দাবি করেন, ইরান এখন একটি চুক্তির জন্য আকুলভাবে চেষ্টা করছে। তবে এমন কোনো চুক্তি হোক বা না হোক, যুক্তরাষ্ট্রের নির্ধারিত সময়সূচির ওপর এর কোনো প্রভাব পড়বে না বলেও জানান তিনি।

এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, তেহরান যুদ্ধের অবসান চায় এবং এ জন্য তাদের প্রয়োজনীয় সদিচ্ছা রয়েছে। তবে তিনি শর্ত হিসেবে বলেন, প্রতিপক্ষকে নিশ্চিত করতে হবে যেন ভবিষ্যতে আবার সংঘাত না ছড়ায়।

এদিকে, যুদ্ধবিরতির উদ্যোগ জোরদার করছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বেইজিং থেকে আমাদের প্রতিনিধি জানিয়েছেন, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতেই চীন এই কূটনৈতিক প্রচেষ্টা বাড়াচ্ছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈরুতে ইসরায়েলি হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা হিজবুল্লাহর এক কমান্ডার ও আরেকজন জ্যেষ্ঠ নেতাকে লক্ষ্য করে দুটি পৃথক হামলা চালিয়েছে।

Reneta

এদিকে, ট্রাম্প বুধবার (১ এপ্রিল) রাতে জাতির উদ্দেশে ভাষণে ইরান প্রসঙ্গে একটি ‘গুরুত্বপূর্ণ আপডেট’ দেওয়ার কথা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরান যুদ্ধ ২০২৬দুই-তিন সপ্তাহমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

এআই নির্ভরতায় ব্যাংকিং ও টেক দুনিয়ায় কর্মী ছাঁটাইয়ের ঝড়

এপ্রিল ৫, ২০২৬

চার্চ নেতাদের সাথে ইস্টারের আনন্দ ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ৫, ২০২৬

‘নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বৈশাখী শোভাযাত্রা’, জানানো হবে ইউনেস্কোকেও’

এপ্রিল ৫, ২০২৬

জ্বালানি তেল নিয়ে কমছেই না ভোগান্তি

এপ্রিল ৫, ২০২৬

মাকালু অভিযানে যাচ্ছেন এভারেস্টজয়ী বাবর আলী

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT