বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের নতুন করে আরোপ করা শুল্ক আজ থেকে কার্যকর হয়েছে। ন্যূনতম ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ৪৯ শতাংশ পর্যন্ত বাড়তি শুল্ক আরোপে বিশ্বজুড়ে শুরু হয়েছে অন্যরকম বাণিজ্যযুদ্ধ। প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের বাজারেও। মার্কিন শেয়ারবাজারে বড় ধস নেমেছে। ২০২০ সালে করোনা মহামারির পর এবারই মার্কিন শেয়ারবাজার তাদের সবচেয়ে খারাপ সপ্তাহ শেষ করেছে। সম্পদ কমেছে শীর্ষ ধনকুবেরদের।






