চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে নির্বাচনের তফসিল প্রসঙ্গ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৭ অপরাহ্ন ১৭, নভেম্বর ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক, বাংলাদেশ
A A

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে উঠে এসেছে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রসঙ্গ। তবে এই প্রশ্নের প্রতিক্রিয়ায় আগের বার্তাই পুনর্ব্যক্ত করেছেন ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার।

গতকাল ১৬ নভেম্বর স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে একজন সাংবাদিক বাংলাদেশে নির্বাচনের তফসিল ঘোষণা ও বিরোধী কয়েকটি দলের তফসিল প্রত্যাখ্যান করার তথ্য তুলে ধরে এই বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চান।

তিনি প্রশ্ন করেন, বিরোধী দলগুলোর বিক্ষোভ এবং প্রতিবাদ সত্ত্বেও বাংলাদেশে আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সংলাপের আহ্বানকে উপেক্ষা করা হয়েছে। দেশটির বিরোধী দলগুলো এই তফসিল প্রত্যাখ্যান করেছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং সরকারকে জবাবদিহির আওতায় আনতে যুক্তরাষ্ট্রের অবস্থান কী?

জবাবে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, আগামী নির্বাচন নিয়ে আমরা যে বার্তা দিয়েছি, তা এখনো এক। শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন। বাংলাদেশের জনগণ যা চায়, আমরা সেটাই চাই। আমরা কোন রাজনৈতিক দলকে আলাদা করে সমর্থন করি না। এক দলের বিরুদ্ধে আরেক দলের অবস্থানকে সমর্থন করি না।

তিনি বলেন, আমরা চাই, রাজনৈতিক দলগুলো সংঘাত বন্ধ করে ধৈর্য ধারণ করুক এবং শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য কাজ করুক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তফসিলদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচননির্বাচনমার্কিন স্টেট ডিপার্টমেন্টম্যাথু মিলার
শেয়ারTweetPin

সর্বশেষ

বগুড়ায় সংগীতের মহাযজ্ঞ, গানে-পুরস্কারে ঝলমলে রাত

এপ্রিল ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইজিবাইক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রীকে ‘উষ্ণ’ অভ্যর্থনা

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খোলার প্রস্তাবনায় রাশিয়া-চীনের ভেটো

এপ্রিল ৭, ২০২৬

সভাপতির দায়িত্ব নিয়েই তামিম জানালেন নির্বাচন করবেন

এপ্রিল ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT