চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনের ফলাফল নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১১ পূর্বাহ্ন ১৯, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক, বাংলাদেশ
A A

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। নির্বাচনকে কেন্দ্র করে হাজার হাজার রাজনৈতিক বিরোধী সদস্যদের গ্রেপ্তার এবং নির্বাচনে অনিয়ম সংক্রান্ত টিআইবিসহ অন্যান্য পর্যবেক্ষকদের রিপোর্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশটি।

গতকাল ১৮ জানুয়ারি স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে একজন সাংবাদিকের একটি প্রশ্নের জবাবে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার।

ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন, রিপোর্ট বলছে;  বাংলাদেশে গণতন্ত্রের অবক্ষয় এবং হাজার হাজার বিরোধী সদস্যকে কারারুদ্ধ করে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নিতে যাচ্ছে? এর আগে আপনি আপনার বক্তব্যে উল্লেখ করেছেন, ওই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি।

জবাবে মিলার বলেন, হাজার হাজার বিরোধী দলের সদস্যদের গ্রেপ্তার এবং নির্বাচনের দিন অনিয়মের রিপোর্ট নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা অন্যান্য পর্যবেক্ষকদের মতোই মতামত জানাচ্ছি যে, এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। সকল দল অংশগ্রহণ না করায় আমরা দুঃখিত। আমরা নির্বাচনের সময় এবং এর পরবর্তী মাসগুলোতে সংঘটিত সহিংসতার নিন্দা জানাই।

তিনি বলেন, আমরা বাংলাদেশ সরকারকে সহিংসতার প্রতিবেদনগুলো বিশ্বাসযোগ্য ও স্বচ্ছভাবে তদন্ত করতে এবং অপরাধীদের জবাবদিহি করতে উৎসাহিত করছি। আমরা সকল পক্ষকে রাজনৈতিক সহিংসতা প্রত্যাখ্যান করার আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অবাধ ও সুষ্ঠু নির্বাচনদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনমার্কিন স্টেট ডিপার্টমেন্টম্যাথু মিলারযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

‘উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কাল দেখা হচ্ছে সিনেমা হলে’

মার্চ ২১, ২০২৬

ঈদের সকালে চ্যানেল আইয়ে শাকিবের ‘অন্তরাত্মা’

মার্চ ২১, ২০২৬

মাসব্যাপী সিয়াম সাধনার পর উৎসবময় ঈদুল ফিতর

মার্চ ২১, ২০২৬

রোনালদোকে ছাড়াই বিশ্বকাপের দুই প্রস্তুতি ম্যাচ খেলবে পর্তুগাল

মার্চ ২০, ২০২৬

টাকা লেনদেন মালয়েশিয়ায় আর সংঘর্ষ কিশোরগঞ্জে

মার্চ ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT