মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে উঠেছে সুইং স্টেট মিশিগান। তীব্র রূপ নিয়েছে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা। এর মধ্যে গুরুত্বপূর্ণ নিয়ামকের ভূমিকায় মিশিগানের অভিবাসী মুসলিম বিশেষ করে বাংলাদেশী ভোটাররা। ডেমোক্রেটিক প্রার্থী কামালা হ্যারিস এর পক্ষে বাংলাদেশী আমেরিকান ডেমোক্রেটিক ককাসের উদ্যোগে মিশিগানে নির্বাচনী সভা হয়েছে।







