চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতিহাস গড়ে ইউএস ওপেনের নতুন রাজা আলকারাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৯ পূর্বাহ্ন ১২, সেপ্টেম্বর ২০২২
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

টেনিসে নতুন এক তারকার আবির্ভাব হতে চলেছে, তা মাস চারেক আগে মাদ্রিদ ওপেনেই টের পাওয়া গিয়েছিল। কোয়ার্টার ফাইনালে রাফায়েল নাদাল, সেমিফাইনালে নোভাক জোকোভিচ এবং ফাইনালে আলেক্সান্ডার জভেরেভকে হারিয়ে আসরের শিরোপাটাই জিতে নিয়েছিলেন কার্লোস আলকারাজ। এবার তিনি জিতে নিলেন ইউএস ওপেন। ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো মেজর ট্রফি জেতার স্বাদ পাওয়া আলকারাজ সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠে এসেছেন।

মাত্র ১৯ বছর ১৩০ দিন বয়সে এটিপি র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠে ইতিহাস গড়েছেন আলকারাজ। দুইবারের গ্র্যান্ড স্লাম জয়ী সাবেক অস্ট্রেলিয়ান খেলোয়াড় লেটন হিউইট ২০ বছর ২৬৮ দিন বয়সে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন। তার গড়া সেই রেকর্ড ভেঙে দিলেন স্প্যানিশ সেনসেশন।

রোববার বাংলাদেশ সময় দিবাগত রাতে আর্থার অ্যাশে স্টেডিয়ামে তিন ঘণ্টার বেশি সময় ধরে চলা লড়াইয়ের প্রথম সেটটি নরওয়ের ক্যাসপার রুডের বিপক্ষে ৬-৪ ব্যবধানে আলকারাজ জেতেন। দ্বিতীয় সেটে রুড দারুণভাবে ঘুরে দাঁড়ান। ৬-২ ব্যবধানে সেট জিতে নেন। তৃতীয় সেটে হয়েছে সেয়ানে সেয়ানে টক্কর। টাইব্রেকারে ৭-৬ (৬-১) ব্যবধানে আলকারাজ সেট জিতে যান। রুড শেষ সেটে আর পেরে ওঠেননি। ৬-৩ ব্যবধানে জিতে ইউএস ওপেন জয়ের আনন্দে মাতেন আলকারাজ।

পিট সাম্প্রাসের পর দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ইউএস ওপেনের ট্রফি জিতলেন আলকারাজ। ১৯ বছর ২৯ দিন বয়সে ইউএস ওপেন জিতেছিলেন ১৪ বারের গ্র্যান্ড স্লাম জয়ী সাবেক মার্কিন তারকা সাম্প্রাস।

ম্যাচ শেষে আবেগাপ্লুত আলকারাজ বলেন, ‘ছোটবেলা থেকেই এমন কিছুর স্বপ্ন দেখেছিলাম। আমি সত্যিই এমন অর্জনের জন্য কঠোর পরিশ্রম করেছি। এই মুহূর্তে কথা বলা কঠিন। আমি অতিমাত্রায় আবেগাপ্লুত।’

চলতি বছর ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠে শিরোপা হাতছাড়া করেছিলেন ২৩ বর্ষী রুড। এবার ইউএস ওপেনে চ্যাম্পিয়নশিপ ট্রফির অনেক কাছে এসেও তা না পাওয়ার হাহাকার নিয়েই নরওয়েজিয়ানকে কোর্ট ছাড়তে হয়। তবে প্রতিপক্ষের প্রশংসা করতে মোটেও কার্পণ্য করেননি।

Reneta

‘তিনি (আলকারাজ) কয়েকজন বিরল প্রতিভার খেলোয়াড়দের মধ্যে একজন। প্রতিবারই খেলাধুলায় এমন প্রতিভা উঠে আসে। দেখা যাক কীভাবে তার ক্যারিয়ার গড়ে ওঠে। আমার মনে হয়, সবকিছু ঠিক পথেই চলছে।’

Jui  Banner Campaign
ট্যাগ: আলকারাজইউএস ওপেনরুডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT