চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলকারাজ নয়, ফাইনালে জোকোভিচের মুখোমুখি মেদভেদেভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪২ অপরাহ্ন ০৯, সেপ্টেম্বর ২০২৩
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

র‍্যাঙ্কিংয়ের শীর্ষ বাছাই কার্লোস আলকারাজকে হারিয়ে ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন দানিল মেদভেদেভ। যুক্তরাষ্ট্রের বেন শেলটনের বিপক্ষে জিতে শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট কেটেছেন রেকর্ড ২৩ বারের গ্র্যান্ড স্লাম জয়ী নোভাক জোকোভিচ।

আর্থার অ্যাশে স্টেডিয়ামে স্থানীয় সময় শুক্রবার ম্যাচের প্রথম সেটে আলকারাজকে টাইব্রেকারে ৭-৬ (৭-৩) ব্যবধানে হারান তৃতীয় বাছাই মেদভেদেভ। দ্বিতীয় সেটে স্পেনের তারকা খেলোয়াড় ৬-১ ব্যবধানে উড়ে যান। আলকারাজ তৃতীয় সেটে ৬-৩ ব্যবধানে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন। তবে মেদভেদেভ চতুর্থ সেটে ৬-৩ ব্যবধানে জিতে ফাইনালের টিকিট কাটেন।

আরেক খেলায় বেন শেলটনের কাছ থেকে প্রথম সুই সেটে শক্ত প্রতিরোধ পাননি দ্বিতীয় বাছাই জোকোভিচ। ৬-৩ ও ৬-২ ব্যবধানে জেতেন সার্বিয়ান তারকা। তৃতীয় সেট টাইব্রেকারে গেলেও ৭-৬(৭-৪) ব্যবধানে জোকো জিতে যান।

রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় ছেলেদের এককের ফাইনালে মুখোমুখি হবেন জোকোভিচ ও মেদভেদেভ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আলকারাজইউএস ওপেনজোকোভিচমেদভেদেভলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মেয়েকে নিয়ে প্রধানমন্ত্রীর দেখা হলিউড ছবিটিতে কী আছে?

এপ্রিল ৪, ২০২৬

ভারতে নিহত বাংলাদেশি কৃষকের মরদেহ ১১ মাস পর ফেরত

এপ্রিল ৩, ২০২৬

পাবনায় ৮ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

এপ্রিল ৩, ২০২৬

কিশোর বয়স রিকশাচালকের মরদেহ উদ্ধার

এপ্রিল ৩, ২০২৬

চোরকে গণপিটুনি নয়, এক কিলোমিটার রাস্তা পরিষ্কার করিয়ে ‘মানবিক’ শাস্তি!

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT