চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে কোন নির্দিষ্ট দলের পক্ষে না যুক্তরাষ্ট্র, পিটার হাসের প্রশংসা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৩ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোনো নির্দিষ্ট দলের পক্ষে কাজ করছে না। বাংলাদেশে তাদের পছন্দের কোনো দল নেই। ব্রিফিংয়ে এই সময় ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে পারদর্শী রাষ্ট্রদূত হিসেবেও অভিহিত করেন প্যাটেল। 

গতকাল সোমবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্যাটেল।

এই সময় চলমান আন্দোলন ও সহিংস ঘটনা নিয়ে তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ঠিক এই মুহূর্তে আমাদের দৃষ্টিভঙ্গি নিবদ্ধ আছে জানুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী পরিবেশ নিবিড়ভাবে মনিটরিং করা। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সরকার, বিরোধী দল, নাগরিক সমাজ ও অন্যান্য অংশীদারদের সঙ্গে অব্যাহতভাবে যোগাযোগ রাখছে এবং বাংলাদেশের জনগণের স্বার্থে তাদেরকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছে।

এই সময় ঢাকায় বাংলাদেশের রাষ্ট্রদূত পিটার হাস সম্পর্কে বেদান্ত প্যাটেল বলেন, ঢাকায় আমাদের দূতাবাসে অবিশ্বাস্য একটি প্রতিভাবান টিম আছে। এর নেতৃত্বে আছেন অভিজ্ঞ একজন রাষ্ট্রদূত (পিটার হাস)। তিনি শুধু বাংলাদেশ নিয়ে কাজ করতেই দক্ষ এমন নয়। একই সঙ্গে বিস্তৃত অঞ্চলের বিষয়েও দক্ষ।

প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা বলে পরিচয় দেয়া জাহেদুল ইসলাম ওরফে মিয়া আরেফি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আপনি ঠিক কী সম্পর্কে কথা বলছেন, তা নিয়ে আমার সত্যিই কোনও ধারণা নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পররাষ্ট্র মন্ত্রণালয়যুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছাত্রদলের দু’নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

পরবর্তী

সাকিবের বিশ্বকাপ শেষ

পরবর্তী

সাকিবের বিশ্বকাপ শেষ

জামালপুর জেলা কারাগারের দুই কারাবন্দীর মৃত্যু

সর্বশেষ

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই ২০, ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান, সম্পদ জব্দ

জুলাই ২০, ২০২৬

মেসির চোখে জল, অমিতাভ বচ্চনের হৃদয়ছোঁয়া বার্তা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT