মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প বা ডেমোক্র্যাট কমলা হ্যারিস কেউই কাউকে ছেড়ে কথা বলছেন না। তীব্র বাকযুদ্ধের সাথে যোগ হয়েছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ভুয়া তথ্য। প্রার্থীদের বিরুদ্ধে ভুয়া সংবাদ এবং ভুয়া ছবি ও ভিডিওতে সয়লাব ইন্টারনেট জগৎ। সত্য-মিথ্যা যাচাই করতে গিয়ে বিভ্রান্ত হচ্ছেন ভোটাররা। বিশেষজ্ঞদের আশঙ্কা, এর প্রভাব পড়তে পারে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে।






