চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১১৫ শতাংশ শুল্ক কমাতে যুক্তরাষ্ট্র-চীনের চুক্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৬ অপরাহ্ণ ১২, মে ২০২৫
- সেমি লিড, অর্থনীতি
A A
যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিনিধিরা চুক্তি আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীন উভয় দেশের ওপর থেকে ১১৫ শতাংশ করে শুল্ক কমাতে এক ঐতিহাসিক চুক্তিতে পৌঁছেছে। জেনেভায় প্রকাশিত এক যৌথ বিবৃতি অনুযায়ী, বাণিজ্য উত্তেজনা প্রশমিত করার লক্ষ্যে এবং আলোচনার মাধ্যমে দীর্ঘস্থায়ী সমাধানে পৌঁছাতে আরও তিন মাস সময় চেয়ে এই পদক্ষেপ নিয়েছে দুই দেশ।

এনডিটিভি জানিয়েছে, চুক্তি অনুযায়ী, ১৪ মে’র মধ্যে যুক্তরাষ্ট্র বেশিরভাগ চীনা আমদানির ওপর শুল্ক ১৪৫ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশে নামিয়ে আনবে। এই তালিকায় রয়েছে ফেন্টানাইল সংশ্লিষ্ট পণ্যও। অন্যদিকে, চীন মার্কিন পণ্যের ওপর তার ১২৫ শতাংশ শুল্ক কমিয়ে ১০ শতাংশে নামাতে রাজি হয়েছে।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, ফেন্টানাইল ইস্যুতে আমাদের মধ্যে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। দুই পক্ষই দ্বিধাহীনভাবে এগিয়ে যেতে প্রস্তুত। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, আমরা চীনের সঙ্গে আরও ভারসাম্যপূর্ণ ও ন্যায্য বাণিজ্য সম্পর্ক গড়তে চাই।

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক বিষয়ে আলোচনা অব্যাহত রাখতে একটি স্থায়ী কাঠামো গঠন করা হবে, যা উভয় পক্ষের স্বার্থ রক্ষায় সহায়ক হবে।

এই চুক্তি ট্রাম্প প্রশাসনের সময় শুরু হওয়া দীর্ঘমেয়াদি শুল্ক যুদ্ধের তীব্রতা কমাতে সাহায্য করবে বলে ধারণা করা হচ্ছে। ২ এপ্রিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঘোষণার পর থেকেই চীনা শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়ছিল, তবে সাম্প্রতিক অগ্রগতি বাজারে আস্থা ফিরিয়েছে।

হোয়াইট হাউস এক বিবৃতিতে এই চুক্তিকে “বাণিজ্য চুক্তি” বলে আখ্যায়িত করলেও এখনও এর নির্দিষ্ট লক্ষ্য ও সময়সীমা স্পষ্ট নয়। চীন এর আগে দাবি করেছিল, যুক্তরাষ্ট্র যেন চলতি বছরে আরোপিত সব শুল্ক প্রত্যাহার করে নেয়, যা যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি হ্রাসের উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনযুক্তরাষ্ট্রশুল্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিরীহ নেতাকর্মীরা: কাদের সিদ্দিকী

আগস্ট ৬, ২০২৬
বাংলাদেশের জেলা মানচিত্র, দিগন্তের উপর কৃষি জমি ও নদী দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

মাছ ধরা নিয়ে ঝগড়া: বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

আগস্ট ৬, ২০২৬

বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন উৎসব-২০২৬ অনুষ্ঠিত

আগস্ট ৬, ২০২৬

গালি খাওয়া তো আমার একটা নিয়তি: মোস্তফা সরয়ার ফারুকী

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT