আন্তর্জাতিক

রাশিয়ার জব্দ করা অর্থ ইউক্রেনকে দিতে যুক্তরাষ্ট্রের অনুমোদন

ইউক্রেনে রুশ হামলার সময় যুদ্ধের অস্ত্রশস্ত্র ও সৈন্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

epa08625200 Militants of self-proclaimed Donetsk Peoples Republic (DPR) attend military exercises with a122-mm howitzer D-30 on a shooting range some 60 km south from pro-Russian militants controlled city of Donetsk, Ukraine, 25 August 2020. The meeting of political advisors to leaders of the Normandy Four states (Ukraine, Germany, France, and the Russian Federation), which was scheduled for 28 August 2020 has been canceled according to the RBC Ukraine news agency citing an an informed source. Earlier, participants in the Trilateral Contact Group (Ukraine, Russia, and the OSCE) on the peace settlement in Donbas on July 22 agreed on a full and comprehensive ceasefire along the contact line from 00:01 on 27 July 2020. EPA/DAVE MUSTAINE

ইউক্রেনকে সহযোগিতা করার জন্য রাশিয়ার জব্দ করা অর্থ ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের অ্যার্টনি জেনারেল মেরিক গারল্যান্ড।

সিএনএন এর প্রতিবেদন থেকে জানা যায়, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রায় এক বছর পর ওয়াশিংটনে গারল্যান্ড ও ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অ্যান্ড্রি কোস্টিনের মধ্যে বৈঠক চলাকালে এ ঘোষণা দেন তিনি।

মেরিক গারল্যান্ড বলেন, রাশিয়ান ধনকুবের অলিগার্চ কনস্ট্যান্টিন মালোফেয়েভ এর বাজেয়াপ্ত করা সম্পদ থেকে এ অর্থ আসবে। ইউক্রেনের জনগণকে সহায়তা করার জন্য এ অর্থ স্টেট ডিপার্টমেন্টে যাবে বলেও জানান গারল্যান্ড।

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল কোস্টিন এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, এমন পদক্ষেপ নেওয়ায় বাজেয়াপ্ত করা ৫ দশমিক ৪ মিলিয়ন ডলার মূল্যের সম্পদ ইউক্রেনের পুনর্গঠনে কাজে লাগানো হবে।

কোস্টিন বলেন, তিনি এই ঘোষণায় খুবই আনন্দিত। ইউক্রেনীয়রা কোন না কোন উপায়ে এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের জনগণ যেন তাদের এই ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ পায় তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

 

বিষয়:ইউক্রেনইউক্রেন ইস্যুযুক্তরাষ্ট্ররাশিয়ারাশিয়া-ইউক্রেন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…