জ্বালানি রূপান্তরের সাথে শ্রমিকের অধিকার নিশ্চিতের তাগিদ
শ্রমিকেরা একটি কারখানায় কাজ করছেন, যেখানে তারা জ্বালানি রূপান্তর প্রকল্পের জন্য প্রস্তুত হচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
ইউরোপীয় ইউনিয়নসহ প্রধান পোশাক আমদানিকারক দেশগুলো পরিবেশবান্ধব উৎপাদন নিশ্চিত করতে টেকসই জ্বালানির ব্যবহার বাধ্যতামূলক করতে চলেছে। বাংলাদেশে এরই মধ্যে অনেক কারখানা জ্বালানি রূপান্তরের মাধ্যমে আধুনিকায়ন করেছে। বিশ্বায়নের সাথে টিকে থাকতে এই রূপান্তর জরুরি বলে মনে করেন উদ্যোক্তারা। চাকরিচ্যুত না করে দক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন শ্রমিকরা। এই রূপান্তরে শ্রমিকের ন্যায্যতা ও অধিকার নিশ্চিত করা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




