চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নৌকার বিপক্ষে কাজ করার দায়ে চেয়ারম্যানকে মারধরের অভিযোগ

ফারুক হোসেনফারুক হোসেন
১২:১৩ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, অপরাধ, গাইবান্ধা, জনপদ
A A

নির্বাচন পরবর্তী সহিংসতায় গাইবান্ধার সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের ওপর হামলা করেছে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনি।

সোমবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার ভরতখালী বাজার মোড়ে এ ঘটনা ঘটে।

উপজেলা চেয়ারম্যানের মা জহুরা খাতুন এ তথ্য নিশ্চিত করে বলেন, আমার চাচাতো ভাই আজ সকালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবর পেয়ে আমি ও আমার ছেলে জাহাঙ্গীর কবির সোমবার সকালে সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের গোটিয়াতে যাই। সেখানে জানাজা শেষে আজ বিকেলে সিএনজিযোগে সাঘাটার নিজের বাড়িতে ফেরার সময় ভরতখালী বাজার মোড়ে অবস্থিত সাঘাটা ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন সুইট চেয়ারম্যানের অফিসের সামনে গেলে একদল দুর্বৃত্ত আমাদের পথরোধ করে। এসময় পথরোধের কারণ জানতে চাইলে তারা কিছু না বলেই আমার ছেলেকে সিএনজি থেকে নামিয়ে লোহার রড, হকি স্টিকসহ দেশীয় অস্ত্র দিয়ে মারতে থাকে। এসময় আমার ছেলে গুরুতর আহত হয়ে পড়লে তাকে ফেলে রেখে দুর্বৃত্তরা চলে যায়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে চিকিৎসার জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে পঙ্গু হাসপাতালে রেফার করে হাসপাতাল কর্তৃপক্ষ।

তার উপরে কেন হামলা হয়েছে, এ ব্যাপারে প্রশ্ন করা হলে তার মা বলেন, আমার ছেলে গত রোববার দ্বাদশ সংসদ নির্বাচনে আমার ভাতিজি ফারজানা রাব্বী বুবলীর হয়ে কাজ করার কারণে এই হামলা হয়েছে। আমি এই হামলাকারীদের দ্রুত বিচার চাই।

এ ব্যাপারে আহত উপজেলা চেয়ারম্যানের বোন ফারিয়া রাব্বি বলেন, আমার ভাই সাঘাটা-ফুলছড়ি আসনের নৌকার প্রার্থী মাহমুদ হাসান রিপনের বিপক্ষে গিয়ে আমার চাচাতো বোন স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলীর পক্ষে কাজ করায় এই হামলা চালায়।

এ ব্যাপারে গাইবান্ধা আধুনিক হাসপাতালের দায়িত্বরত জরুরি বিভাগের ডাক্তার বলেন, তার অবস্থা গুরুতর। শরীরের বিভিন্ন স্থানে একাধিক ফ্যাকচার আছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে পঙ্গু হাসপাতালে নেওয়ার জন্য রেফার করেছি।

Reneta

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোনটি রিসিভ করতে পারেননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুর্বৃত্তদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচননির্বাচন পরবর্তী সহিংসতাভরতখালী বাজার
শেয়ারTweetPin

সর্বশেষ

সাউথ আফ্রিকাকে হারিয়ে কানাডার ইতিহাস, শেষ ষোলোতে সহ-আয়োজকরা

জুন ২৯, ২০২৬

মারা গেছেন কবি ভাস্কর চৌধুরী

জুন ২৯, ২০২৬

কানাডা-সাউথ আফ্রিকার ইতিহাস গড়ার লড়াই, কে যাবে শেষ ষোলোয়

জুন ২৯, ২০২৬

হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন স্টোকস

জুন ২৮, ২০২৬

জিম্বাবুয়ে টেস্টের প্রথমদিনেই পিছিয়ে পড়েছে বাংলাদেশ

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT