চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ কেনাকাটায় বিকাশ পেমেন্টে ৩০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০১ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০২৩
অর্থনীতি
A A
বিকাশ পেমেন্টে ঈদ কেনাকাটায় ক্যাশব্যাকের প্রমোশন ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এবারও ঈদ কেনাকাটায় বিকাশ পেমেন্টে রয়েছে ২০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক ও ডিসকাউন্ট কুপন। পাশাপাশি প্রতি ঘণ্টায় সর্বোচ্চ পেমেন্ট করা তিনজন গ্রাহক পাচ্ছেন ১০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এছাড়াও রমজান মাসজুড়ে ইফতার ও সেহরিতে নির্দিষ্ট রেস্টুরেন্টে থাকছে ১০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

ঈদ এলেই গ্রাহকরা অপেক্ষায় থাকেন বিকাশ পেমেন্টে বিভিন্ন ধরণের আকর্ষণীয় অফারের। বরাবরের মতো এবারও ব্র্যান্ড আউটলেট, ছোট-বড় দোকান, সুপারশপ, গ্রোসারিশপ, রেস্টুরেন্টসহ অনলাইন, ফেসবুক শপে কেনাকাটায় গ্রাহকরা পাচ্ছেন এই ক্যাশব্যাক ও ডিসকাউন্ট কুপন।

২২ এপ্রিল পর্যন্ত গ্রাহকরা বিকাশ অ্যাপ, ইউএসএসডি কোড *২৪৭# কিংবা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অফারগুলো উপভোগ করতে পারবেন।

পছন্দের পোশাক, জুতা ও এক্সেসরিজ কিনে ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক
নির্দিষ্ট আউটলেট থেকে পছন্দের যেকোন পোশাক, জুতা ও এক্সেসরিজ কিনে বিকাশ পেমেন্ট করলেই পাচ্ছেন ২০% পর্যন্ত, সর্বোচ্চ ৩০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। একজন গ্রাহক প্রতিদিন ১৫০ টাকা এবং অফার চলাকালীন সর্বোচ্চ ৩০০ টাকা ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

অনলাইন ও ফেসবুক শপে বিকাশ পেমেন্টে সর্বোচ্চ ৫০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক
গ্রাহকরা নির্দিষ্ট অনলাইন শপ থেকে কেনাকাটায় বিকাশ পেমেন্ট করলেই পাচ্ছেন ২০% পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এই অফারে একজন গ্রাহক দিনে ১৫০ টাকা ও অফার চলাকালীন সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। পাশাপাশি, গ্রাহকরা পছন্দের ফেসবুক শপ থেকে কেনাকাটা করে বিকাশে পেমেন্ট করলেই পাচ্ছেন ৫ শতাংশ, সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। একজন গ্রাহক দিনে ১০০ টাকা এবং অফার চলাকালীন ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

পোশাক, জুতা ও ইলেকট্রনিক্স কেনাকাটায় ৬০০ টাকা ডিসকাউন্ট কুপন
নির্দিষ্ট আউটলেট থেকে বিকাশ পেমেন্টে পছন্দের পোশাক, জুতা বা ইলেকট্রনিক্স পণ্য কেনাকাটা করে গ্রাহকরা পাচ্ছেন ৬০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট কুপন। গ্রাহকরা অফার চলাকালীন নির্দিষ্ট আউটলেট থেকে ন্যূনতম ১,৫০০ টাকার বিকাশ পেমেন্ট করলেই প্রতিবার পাচ্ছেন ২০০ টাকার কুপন। একজন গ্রাহক সর্বোচ্চ তিনবার ২০০ টাকা করে মোট ৬০০ টাকার ডিসকাউন্ট কুপন উপভোগ করতে পারবেন। কুপন পাওয়ার পরবর্তী ৭ দিন পর্যন্ত ব্যবহারের মেয়াদ থাকবে এবং কুপন ব্যবহার করতে হলে ন্যূনতম ১,০০০ টাকার কেনাকাটা করতে হবে।

গ্রোসারি শপে কেনাকাটায় ৬০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট কুপন ও ক্যাশব্যাক
নির্দিষ্ট সুপারস্টোর থেকে প্রয়োজনীয় গ্রোসারি শপিং করে বিকাশ পেমেন্ট করলেই গ্রাহকরা পাচ্ছেন ৫০০ টাকার ডিসকাউন্ট কুপন। অফার চলাকালীন নির্দিষ্ট সুপারস্টোর থেকে ন্যূনতম ১,০০০ টাকার গ্রোসারি বিকাশ পেমেন্ট করলেই পাচ্ছেন প্রতিবার ১০০ টাকার কুপন। একজন গ্রাহক অফার চলাকালীন সর্বোচ্চ ৫ বার উপভোগ করতে পারবেন। অফারটি শুধু বৃহস্পতি, শুক্র ও শনিবার উপভোগ করা যাবে। একদিনে সর্বোচ্চ ১টি কুপন ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।

পাশাপাশি, নির্দিষ্ট অনলাইন গ্রোসারি শপ থেকে কেনাকাটায় বিকাশ পেমেন্ট করলেই পাচ্ছেন ২.৫% থেকে ৫% পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। অফার চলাকালীন এই অফারে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

ঘণ্টায় ঘণ্টায় ক্যাশব্যাক
বিকাশ পেমেন্টে কেনাকাটা করে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ পেমেন্ট করে গ্রাহকরা পাচ্ছেন ১০০% ক্যাশব্যাক। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১:৫৯ পর্যন্ত প্রতি ঘণ্টায় ৩ জন গ্রাহক সর্বোচ্চ কেনাকাটা করে বিকাশ পেমেন্ট করলেই পাচ্ছেন ১০০%, সর্বোচ্চ ১,০০০ টাকা ক্যাশব্যাক। অফার চলাকালীন একজন গ্রাহক ১ বার অফারটি নিতে পারবেন। লেনদেন সম্পন্ন হওয়ার ২-৩ কার্যদিবসের মধ্যে ক্যাশব্যাক পেয়ে যাবেন গ্রাহক।

ইফতার-সেহরিতে ১০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক
কেনাকাটার পাশাপাশি, রমজান মাসজুড়ে গ্রাহকরা নির্দিষ্ট রেস্টুরেন্টে ন্যূনতম ১০০ টাকা বিকাশ পেমেন্টে করলেই পাচ্ছেন ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। প্রতিদিন সর্বোচ্চ ১০০ টাকা এবং অফার চলাকালীন সর্বোচ্চ ১,০০০ ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

অফার এবং ডিসকাউন্ট কুপন সম্পর্কিত অফারগুলোর বিস্তারিত পাওয়া যাবে এই লিংকে: https://www.bkash.com/en/campaign/search?category=payment

ট্যাগ: ইনস্ট্যান্ট ক্যাশব্যাকবিকাশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তাইজুলের ঘূর্ণিতে ২১৪ রানে অলআউট আয়ারল্যান্ড

পরবর্তী

তুরস্ক অথবা মিয়ানমার হতে পারে পাকিস্তান: ইমরান খান

পরবর্তী
ইমরান খান বসে আছেন, পেছনে সবুজ প্রকৃতি দৃশ্যমান. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্ক অথবা মিয়ানমার হতে পারে পাকিস্তান: ইমরান খান

ইসলামে নারীর মর্যাদা ও অধিকার বিষয়ক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

কল্যাণময় রামাযান ১২: ইসলামে নারীর মর্যাদা

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT