চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐশ্বরিয়ার জাল পাসপোর্ট সহ ৩ জন গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৪ অপরাহ্ন ১৭, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A

শুক্রবার (১৬ ডিসেম্বর) বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের একটি জাল পাসপোর্ট সহ তিন প্রতারককে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। গ্রেটার নয়ডা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদের।

জানা গেছে, যে পাসপোর্টটি পুলিশ উদ্ধার করেছে তাতে ঐশ্বরিয়ার রঙিন ছবি ব্যবহার করা হয়েছে।এতে ঐশ্বরিয়ার ঠিকানা দেওয়া হয়েছে গুজরাট। জন্ম তারিখ দেয়া হয়েছে ১৮ এপ্রিল, ১৯৯০। পাসপোর্টটি নকল বলেই ধারণা করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা হলেন একি উফেরেমভুকওয়ে, ওকোলোই ড্যামিওন। যারা উভয়ই নাইজেরিয়ার বাসিন্দা এবং তৃতীয় ব্যক্তি অ্যাডউইন কলিনস, যিনি ঘানার বাসিন্দা।

এই প্রতারক চক্রের বিরুদ্ধে ১ কোটি ৮০ লাখ টাকার প্রতারণার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের সময় ৩০০০ ডলার (আড়াই লাখ রুপি), প্রায় ১১ কোটি রুপির জাল টাকা সহ ১০,৫০০ পাউন্ড উদ্ধার করা হয়েছে এই চক্রের কাছ থেকে।

জানা গেছে, এই প্রতারক চক্র ম্যাট্রিমোনিয়াল সাইটের প্রতিনিধি সেজেও প্রতারণা করেছে। বিভিন্ন কোম্পানির রিপ্রেজেন্টেটিভ সেজে প্রতারণার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। অ্যাবট ফার্মাসিউটিক্যালস কোম্পানিসহ অন্যান্য কোম্পানির প্রতিনিধি হিসেবে চক্রটি জালিয়াতি করছে বলে পুলিশ জানিয়েছে।

এছাড়াও স্তন ক্যান্সারের ওষুধ তৈরির জন্য কোলানট ক্রয়ের বিষয়েও একজন অবসরপ্রাপ্ত কর্নেলের সাথে প্রতারণা করেছিল তারা।

Reneta

তবে এবারই প্রথম নয় যে ঐশ্বরিয়ার জাল পাসপোর্ট উদ্ধার হয়েছে। এর আগে ২০১২ সালেও গুজরাট থেকে ঐশ্বরিয়ার নাম সহ একটি পাসপোর্টের কপি উদ্ধার করা হয়েছিল। সেটিতে অভিনেত্রীর জন্মস্থান দেওয়া ছিল কর্ণাটকের ব্যাঙ্গালোরে।

পুলিশ খতিয়ে দেখছে এই প্রতারক চক্রের কাছে ঐশ্বরিয়ার পাসপোর্ট কেন এবং তারা এটি দিয়ে মূলত কি করার চেষ্টা করছিল।

সূত্র: এনডিটিভি

Jui  Banner Campaign
ট্যাগ: ঐশ্বরিয়া রাই বচ্চনবলিউডসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করার অঙ্গীকার করেছেন সংসদের সদস্যরা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

কানাডার রেকর্ডের ম্যাচ, জয়ে নিয়ে সুপার এইটে নিউজিল্যান্ড

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অস্ট্রেলিয়ার ভাগ্য এখন ঈশ্বরের হাতে: মিচেল মার্শ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT