চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিত্যপণ্যের লাগামহীন দামে বিপাকে ক্রেতারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১০ অপরাহ্ন ২৬, সেপ্টেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বল্প ও মধ্যম আয়ের মানুষ। সংসারের হিসাব মিলাতে হিমশিম খাচ্ছেন তারা। নির্ধারিত আয়ের বিপরীতে ব্যয়ের গতি ভয়াবহভাবে বেড়ে যাওয়ায় অনেকে পরিবার-পরিজনের নিত্যপ্রয়োজনীয় খরচ মেটানোর ভার যেন অদৃষ্টের ওপর ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন।

আজ ২৬ সেপ্টেম্বর শুক্রবার রাজধানীর নয়াবাজার এলাকায় ঘুরে দেখা গেছে, সপ্তাহের বাজার করতে এসে অনেকেই হতাশা নিয়ে ফিরছেন ঘরে। দাম সামান্য কমার খবর এখন অনেকটাই ফিকে শোনায় জীবনযুদ্ধের কাছে পরাজিত এই মানুষদের কাছে। কেউ কেউ বলছেন, দোকানে ঢুকলেই ভয় লাগে, কোনটা রেখে কোনটা কিনব বুঝে উঠতে পারি না।

সবজির দাম কিছুটা স্থিতিশীল থাকলেও মনোহারি দোকানে মিলছে না কোনো স্বস্তি। ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৪০ টাকায়, ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৮০ টাকা, গরুর মাংস ৭৫০ টাকায় এবং ছাগলের মাংসের দাম পেরিয়ে গেছে হাজার টাকার ঘর।

এমন পরিস্থিতিতে নিম্ন ও মধ্যম আয়ের মানুষদের নাভিশ্বাস উঠছে। অনেক পরিবার এখন খরচ কমাতে বাধ্য হয়ে পুষ্টিকর খাবার বাদ দিচ্ছে দৈনন্দিন তালিকা থেকে।

ট্যাগ: নিত্যপণ্যবাজারদর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি ১, ২০২৬

রাজধানীতে অস্বাভাবিক হারে ভোটার স্থানান্তর বিষয়ে কমিশনকে অবহিত করেছে বিএনপি

ফেব্রুয়ারি ১, ২০২৬

সহিংসতার আশঙ্কা থাকলেও শান্তিপূর্ণ পরিবেশের আশা ছাড়ছেন না পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ১, ২০২৬

তারেক রহমানের পক্ষে ভোট চেয়েছেন শর্মিলা রহমান সিঁথী

ফেব্রুয়ারি ১, ২০২৬

২১ বছর পর খুলনা যাচ্ছেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT