চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত

সুমন রয়সুমন রয়
২:৫০ অপরাহ্ন ১৭, জুন ২০২৩
জনপদ, নরসিংদী
A A

নরসিংদীর মনোহরদীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত হওয়ার ৫ দিন পর জাহাঙ্গীর হোসাইন (২৩) নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

নিহত জাহাঙ্গীর হোসাইন মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের উরুলিয়া গ্রামের মৃত আলাল উদ্দিনের ছেলে ও এশিয়ান ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

শুক্রবার ১৬ জুন রাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার সকালে তার লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে গত ১১ জুন সন্ধ্যায় মনোহরদীর চালাকচর বাজার এলাকায় হামলায় আহত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ ও নিহতের বড় ভাই সুমন মিয়া জানান, গত ২৮ মে বিকেলে বড়চাপা ইউনিয়নের উরুলিয়া গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে উরুলিয়া এবং মির্জাপুর গ্রামবাসীর সাথে কথা কাটাকাটি হয় ও বিরোধ সৃষ্টি হয়। রোববার ১১ জুন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহাঙ্গীর হোসাইন বন্ধু শাহিন মিয়াকে সাথে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। তারা চালাকচর বাজার এলাকায় পৌঁছলে মির্জাপুর গ্রামের কিছু লোক তাদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে গুরুতর আহত করে। পরে স্বজনরা দু’জনকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে আইসিউতে চিকিৎসাধীন থাকার ৫ দিন পর শুক্রবার রাত ৯টায় জাহাঙ্গীর হোসাইনের মৃত্যু হয়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন জানান, এই ঘটনায় ৫ জনের নাম উল্লেখসহ ৪ থেকে ৫ জনকে অজ্ঞাত আসামী করে হত্যা মামলা হয়েছে বলে জানিয়েছেন। ইতোমধ্যে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ফুটবল খেলা
শেয়ারTweetPin

সর্বশেষ

অতীতে জিয়াউর রহমানের অবদানকে নানাভাবে খাটো করা হয়েছে: প্রধানমন্ত্রী

মার্চ ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা ইরানের, জাহাজ চললে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

মার্চ ২৭, ২০২৬

শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

মার্চ ২৭, ২০২৬

‘বড় মনের মানুষ না হলে বড় সুপারস্টার হওয়া যায় না’

মার্চ ২৭, ২০২৬

মধ্যপ্রাচ্যের যুদ্ধ: এক মাসে ঢাকায় ৭৯৭ ফ্লাইট বাতিল

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT