চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্র জার্সিতে ২৪ ম্যাচ খেলে তিনি এখন ওয়েস্ট ইন্ডিজ দলে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৫ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
অ্যান্টিগা এবং বারবুডা ফ্যালকন্সের হয়ে ১১ ম্যাচে ২১৯ রান করেন কারিমা গোর

অ্যান্টিগা এবং বারবুডা ফ্যালকন্সের হয়ে ১১ ম্যাচে ২১৯ রান করেন কারিমা গোর

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের জন্য চমক রেখে দল দিয়েছে ক্যারিবিয়ানরা, ১৫ সদস্যের স্কোয়াডে ডাক পেয়েছেন যুক্তরাষ্ট্রের হয়ে ২৪ ম্যাচ খেলা অলরাউন্ডার কারিমা গোর।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এবাবের আসরে প্রথমবার খেলেছেন কারিমা। বাংলাদেশ কিংবদন্তি সাকিব আল হাসানের সঙ্গে খেলেছেন অ্যান্টিগা এবং বারবুডা ফ্যালকন্সের হয়ে। ১১ ম্যাচে ২১৯ রান করেছেন। নজরকাড়া পারফর্ম করে ডাক পেলেন ওয়েস্ট ইন্ডিজ দলেই।

২৭ বর্ষী কারিমার জন্ম নিউইয়র্কের ব্রঙ্কসে। তার তার বাবা-মা অ্যান্টিগার। বয়সভিত্তিক পর্যায়ে অ্যান্টিগায় খেলেই বেড়ে উঠেছেন। ২০১৯ সালের এপ্রিলে পাপুয়া নিউগিনির বিপক্ষে ওয়ানডে দিয়ে যুক্তরাষ্ট্র জার্সিতে অভিষেক হয় তার। একইবছর আগস্টে কানাডার বিপক্ষে টি-টুয়েন্টি অভিষেক। যুক্তরাষ্ট্রের হয়ে ১৬ ওয়ানডে ও ৮ টি-টুয়েন্টি খেলেছেন কারিমা।

ক্যারিবিয়ান ক্রিকেটে ক্যারিয়ার গড়ার চেষ্টায় ২০২১ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের হয়ে সবশেষ খেলেছেন কারিমা। ২০২২ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকে লিওয়ার্ড আইল্যান্ডের হয়ে ৯৩ রানের ইনিংস খেলেন। গত নভেম্বরে গায়ানার গ্লোবাল সুপার লিগে ভিক্টোরিয়ার হয়ে খেলেছেন। গত জুন-জুলাইয়ে মেজর লিগ ক্রিকেটে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে খেলেছেন ৫ ম্যাচ। এরপর সিপিএলে ডাক পেলেন, শেষে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলে।

নেপালের বিপক্ষে সিরিজে আকিল হোসেনের নেতৃত্বে খেলবে ওয়েস্ট ইন্ডিজ। নিয়মিত টি-টুয়েন্টি অধিনায়ক শাই হোপ তখন ব্যস্ত থাকবেন টেস্ট দলের হয়ে ভারত সফরে। তাই ৩২ বর্ষী স্পিনার প্রথমবার পেয়েছেন অধিনায়কের দায়িত্ব।

নিয়মিত টি-টুয়েন্টি ক্রিকেটারদের অনেকেই সিরিজটিতে থাকছেন না। কারিমার পাশাপাশি আরও চার নতুন মুখ রয়েছে দলে। সুযোগ পেয়েছেন এবারের সিপিএলে নিজেকে মেলে ধরা ব্যাটার আকিম আগুস্তে, লেগ স্পিনার জিশান মোতারা, বাঁহাতি পেসার র‌্যামন সিমন্ডস ও উইকেটরক্ষক-ব্যাটার আমির জাঙ্গু।

Reneta

সংযুক্ত আরব আমিরাতের শারজায় ২৭ সেপ্টেম্বর প্রথম টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে নেপাল-ওয়েস্ট ইন্ডিজ। বাকি দুটি ম্যাচ গড়াবে ২৯ ও ৩০ সেপ্টেম্বর।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: আকিল হোসেন (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, জুয়েল অ্যান্ড্রু, আকিম আগুস্তে, নাভিন বিদেইসি, জেডিয়াহ ব্লেডস, কেসি কার্টি, কারিমা গোর, জেসন হোল্ডার, আমির জাঙ্গু, কাইল মেয়ার্স, ওবেদ ম্যাককয়, জিশান মোতারা, র‌্যামন সিমন্ডস, শামার স্প্রিঙ্গার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজকারিমাযুক্তরাষ্ট্রলিড স্পোর্টসশারজা
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT