২০১৪ সালে প্রথম, ২০২২ সালে দ্বিতীয়, এবারের আসরসহ তৃতীয়বারের মত টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এশিয়া ও পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাই পেরিয়ে ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের টিকিট কেটেছে তারা। আসর সামনে রেখে ১৫ সদস্যের দল দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি।
শুক্রবার আনুষ্ঠানিকভাবে টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের দলটির নেতৃত্ব দেবেন ওপেনার মোহাম্মদ ওয়াসিম।
ভারত ও শ্রীলঙ্কায় গড়াতে চলা বিশ্বকাপের এবারের আসরে ‘ডি’ গ্রুপে খেলবে আমিরাত। গ্রুপসঙ্গী নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, কানাডা ও আফগানিস্তান। ১০ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে দেশটি।
সংযুক্ত আরব আমিরাতের বিশ্বকাপ দল: মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শারাফু, আরিয়ান শর্মা, ধ্রুব পারাশার, হায়দার আলি, হারশিত কৌশিক, জুনায়েদ সিদ্দিক, মায়াঙ্ক কুমার, মোহাম্মদ আরফান, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ জাওয়াদউল্লাহ, মোহাম্মদ জয়নব, রহিদ খান, শোয়েব খান, সিমরানজিত সিং।







