চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইগারদের পাকিস্তান সফরে বিসিবিকে সরকারের সবুজ সংকেত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৭ অপরাহ্ণ ১৫, মে ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে চলতি মাসে পাকিস্তানে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে যাওয়ার কথা বাংলাদেশের। ভারত-পাকিস্তান সংঘাতের জেরে সফর ঘিরে তৈরি হয় অনিশ্চয়তা। বর্তমানে ভারত-পাকিস্তান অস্থিরতা কিছুটা শিথিল থাকায় টাইগারদের পাকিস্তান সফরে জেগেছে আশার আলো। এক্ষত্রে ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করে বিসিবি সিদ্ধান্ত নেবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সরকারের দিক থেকে দেয়া হয়েছে সবুজ সংকেত।

বিসিবির দায়িত্বশীল এক কর্মকর্তা বৃহস্পতিবার গণমাধ্যমে জানিয়েছেন, ‘এই সফর নিয়ে কিছুক্ষণ আগে সরকার সবুজ সংকেত দিয়েছে। এটা হল স্টেজ ওয়ান। এরপর স্টেজ টু হল, আমরা এখন ক্রিকেটারদের সঙ্গে আলাপ করব। ওদেরকে তো আমরা জোর করতে পারি না। কারণ, এটা নিরাপত্তার ব্যাপার।’

‘সরকারের দিক থেকে কনসার্ন নেই। কিন্তু ক্রিকেটারদের নিজস্ব ভাবনা থাকতেই পারে। আমরা তাদের স্বাধীনতা দেব সিদ্ধান্ত নেয়ার জন্য। নিরাপত্তার ব্যাপারটি সবসময়ই স্পর্শকাতর। ক্রিকেটারদের যার যা ইচ্ছা, সিদ্ধান্ত নিতে পারে। আমরা কোনকিছু চাপিয়ে দেব না বা বাধ্য করব না।’

বাংলাদেশ দল বর্তমানে আছে সংযুক্ত আরব আমিরাতে। আগামী শনিবার ও সোমবার দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ স্বাগতিকদের সঙ্গে। পরে পাকিস্তান সফরের কথা লিটন দাসের দলের। সূচি অনুযায়ী, আগামী ২৫মে থেকে ৩ জুন পর্যন্ত পাকিস্তানে সিরিজটি হওয়ার কথা আছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আরব আমিরাতপাকিস্তানবাংলাদেশবিসিবিলিটন দাসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রিয়ালকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বার্সেলোনা

মে ১১, ২০২৬

ব্যাটারদের মনে ‘দ্বিধা’ তৈরি করে উইকেট তুলেছে বাংলাদেশ

মে ১০, ২০২৬

‘হাত মিলিয়েছে’ বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড

মে ১০, ২০২৬

খবর পড়ে অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মে ১০, ২০২৬

সব মানুষের ব্যাংক হিসেবে ভূমিকা রাখতে চায় শাহজালাল ইসলামী ব্যাংক

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT