আন্তর্জাতিক

ইরান ইস্যুতে বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

ইরান ইস্যুতে বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইরান পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার বিকেলে বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

বৃহস্পতিবার ১৫ জানুয়ারি, নিরাপত্তা পরিষদের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি। বর্তমানে নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করছে সোমালিয়া।

সূচি সংক্রান্ত এক নোটে বলা হয়েছে, ‘ইরান পরিস্থিতি সম্পর্কে ব্রিফিং’—শীর্ষক এই বৈঠকটি যুক্তরাষ্ট্রের অনুরোধে আহ্বান করা হয়েছে।

আজকের বৈঠকে বিক্ষোভ দমনে সরকারি বাহিনীর কঠোর অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়া ও চীন এই আলোচনাকে ইরানের অভ্যন্তরীণ বিষয় হিসেবে গণ্য করতে পারে। ফলে বিষয়টি নিয়ে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মধ্যে তীব্র বিতর্ক হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

বিষয়:ইরান ইস্যু জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৈঠক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…