চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘উমরানকে টি-টুয়েন্টি না খেলিয়ে টেস্ট খেলাও’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫০ অপরাহ্ণ ১২, জুলাই ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
উমরান ক্রিকেট খেলোয়াড়, উল্লাসে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গত আইপিএলে দুর্দান্ত পারফর্ম করে জাতীয় দলে ডাক পেয়েছেন উমরান মালিক। আন্তর্জাতিক অভিষেকের পর ৩ ম্যাচ খেলে ফেললেও অবশ্য আলো কাড়তে পারেননি ভারতের পেস সেনসেশন। উল্টো ইংল্যান্ডে শেষ টি-টুয়েন্টিতে রোহিতদের হারের পেছনে দায়ী করা হচ্ছেন তাকেই। ম্যাচে ৪ ওভারে ৫৬ রান দিয়ে সবচেয়ে খরুচে ছিলেন উমরান।

এমন পারফরম্যান্সের পর উমরানকে টি-টুয়েন্টিতে আর না খেলানোর পরামর্শ মদন লালের। উদীয়মান তরুণ তারকাকে একেবারে বাদ দেয়ার পক্ষেও নন ভারতের সাবেক পেসার। ধারাবাহিক বোলার হিসেবে গড়ে তুলতে এমুহূর্তে উমরানকে নিয়মিত টেস্টে খেলানো উচিত বলে মত তার।

‘উমরানকে টি-টুয়েন্টি ক্রিকেটে খেলাবেন না। বরং তাকে টেস্ট খেলান। টেস্ট ক্রিকেটের মতো শক্তভাবে তাকে গড়ে তুলুন। নিজেও একজন পেসার ছিলাম, তাই জানি ও কতোটা ভালো বোলার। তবে ওকে বেড়ে ওঠার সুযোগ করে দিতে হবে। টেস্ট ক্রিকেটে নিয়মিত করতে হবে। ওখানে ১০-১৫ ওভার বল কারার সুযোগ পাবে। এভাবে উইকেট নেয়ার পদ্ধতি রপ্ত করতে পারবে।’

ইংল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে একটি ম্যাচেই সুযোগ পেয়েছিলেন উমরান। নটিংহ্যামে ডানহাতি পেসারের খরুচে দিনে ভারত হেরেছে ১৭ রানে। এতে উমরানের দোষ দেখছেন না মদন লাল। বরং অনভিজ্ঞ এক খেলোয়াড়কে টি-টুয়েন্টিতে খেলানো নির্বাচকদের ভুল বলেই মনে করছেন।

‘টি-টুয়েন্টি ফরম্যাটে ব্যাটসম্যানরা তার জন্য প্রস্তুত ছিল। এ কারণেই তার বলে বেশি রান করা হয়ে যাচ্ছে। ওর বল ভালোভাবে ব্যাটে আসছিল। আগেই বলেছি, যদি উইকেট না নেন এবং বল বেশি নাড়াতে না পারেন, তাহলে গতি আপনার জন্য খুব বেশি কাজ করবে না। ও অনভিজ্ঞ এবং টেস্ট ম্যাচে ওর অভিজ্ঞতা আসবে। আমি নির্বাচক হলে তাকে টি-টুয়েন্টি দলে নিতাম না।’

ট্যাগ: উমরানলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আন্তর্জাতিক ম্যাচে বিশ্রাম চায়, আইপিএলে নয় কেন?

পরবর্তী

শ্রীলঙ্কায় মানুষ বাচ্চাদের খাওয়াতে একদিন অনাহারে থাকছে

পরবর্তী
শ্রীলঙ্কায় জনসমাগম ও বিক্ষোভের দৃশ্য, হাজার হাজার মানুষ রাস্তায়. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কায় মানুষ বাচ্চাদের খাওয়াতে একদিন অনাহারে থাকছে

Bangladeshi voters casting their ballots in an election at a polling station. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় একদিনে ৯ জনের মৃত্যু

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT