চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়া থাকলে প্যারিস অলিম্পিক বর্জন করতে পারে ইউক্রেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫২ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০২৩
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

২০২৪ প্যারিস অলিম্পিক বর্জন করতে পারে ইউক্রেন। দেশটির অলিম্পিক কমিটির চেয়ারম্যান ও ক্রীড়ামন্ত্রী ভাদিম গুটসাইট এমন ইঙ্গিত দিয়েছেন। রাশিয়া বিষয়ে আইওসির অবস্থান জেনে প্রতিক্রিয়া দিয়েছে ইউক্রেন।

‘যতদিন ইউক্রেনে যুদ্ধ আছে, রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়দের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে দেয়া ঠিক না।’ বলেছেন গুটসাইট।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি সম্প্রতি রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়দের অংশগ্রহণ বিষয়ে অবস্থান ব্যাখ্যা করেছে। ‘নিরপেক্ষ’ হয়ে প্রতিযোগিতায় এই দুদেশের খেলোয়াড়দের অংশ নেয়াকে একটি সুন্দর সমাধান বলেছে তারা।

পরে গুটসাইট বলেছেন, ‘রাশিয়া ও বেলারুশকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়া থেকে বিরত রাখতে এবং নিষেধাজ্ঞা অব্যাহত রাখতে কাজ চলছে। যদি আমাদের কথা না শোনা হয় তাহলে অলিম্পিক বয়কট ও বর্জনের সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছি না।’

গতবছর ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর অনেকদেশই প্রতিবাদের অংশ হিসেবে রাশিয়া ও বেলারুশের প্রতিযোগীদের নিষিদ্ধ করেছে। অনেকে নিরপেক্ষ পতাকাতলে খেলার শর্তে অনুমতি দিয়েছে।

‘পাসপোর্টের জন্য কোনো প্রতিযোগীকে অংশগ্রহণ করতে না দেয়া উচিত হবে না’ -এমন আলোচনা হয়েছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির (আইওসি) নির্বাহী সভায়।

Reneta

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোকে বলেছেন, অলিম্পিকে এই দুদেশের প্রতিযোগীদের খেলতে না দিতে। ফ্রান্সের প্রেসিডেন্ট তখন সাড়া না দিলেও ইউরোপের অন্য দেশগুলো অলিম্পিক কমিটির সিদ্ধান্তের সমালোচনা করছে।

রাশিয়া পক্ষ অবশ্য আইওসির সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে, ‘মনে করি এটা একটা সাফল্য। অলিম্পিক সোসাইটি বুঝতে পেরেছে রাশিয়াকে ছাড়া অলিম্পিক হতে পারে না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনপ্যারিস অলিম্পিক-২০২৪ফ্রান্সরাশিয়ালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা কেন বাতিল করল যুক্তরাষ্ট্র?

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৫ আগষ্ট ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন

আগস্ট ৫, ২০২৬
জনসমাগমের ছবি যেখানে হাজারো মানুষ একত্রিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: দেশজুড়ে শ্রদ্ধা ও স্মরণের নানা আয়োজন

আগস্ট ৫, ২০২৬

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT