চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমাদের মধ্যে জেলাসি নয়, প্রতিযোগিতা থাকতো’

অঞ্জনাকে নিয়ে স্মৃতিকাতর নায়ক উজ্জ্বল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪১ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০২৫
বিনোদন
A A

তিন শতাধিক সিনেমায় অভিনয় করে সাধারণ দর্শকের মন জয় করেছিলেন নায়িকা অঞ্জনা। সেই সাথে পেয়েছিলেন জাতীয় স্বীকৃতি। রাজ্জাক থেকে শুরু করে আলমগীর, উজ্জ্বল হয়ে ইলিয়াস কাঞ্চন ও মান্নার সাথেও অভিনয় করেছেন তিনি।

সহকর্মীদের অনেকেই গত হয়েছেন। যারা বেঁচে আছেন, তাদের বেশীরভাগই অঞ্জনার শেষ বিদায়ে উপস্থিত হয়েছিলেন এফডিসিতে। শনিবার দুপুরে এফডিসি প্রাঙ্গণে অঞ্জনার মরদেহ দেখতে এসে তাই স্মৃতিকাতর সকলে!

অঞ্জনাকে হারানোর দিনে সহকর্মী নায়ক উজ্জ্বলের অনুভূতি কেমন? জানতে চাইলে প্রথমেই এই নায়ক বলেন,“অঞ্জনাকে হারালাম- এই ‘হারালাম’ শব্দটি আমি মনে করি সঠিক হবে না।”

কেন সঠিক হবে না, এ নিয়ে বিস্তর কথা বলেন উজ্জ্বল। বলেন,“আমরা যারাই এই পৃথিবীতে জন্ম নিই, তারা কর্ম করে চলে যাওয়ার জন্যই পৃথিবীতে আসি। সেই ক্ষেত্রে আমরা যারা শিল্পী এবং শিল্পী হিসেবে অঞ্জনা প্রচুর কাজ করে গেছেন। তার যে শিল্পী সত্তা ছিলো, অনেক বড় প্রতিভাবান একজন শিল্পী ছিলেন তিনি- একাধারে তিনি নৃত্যশিল্পী ছিলেন।”

স্মৃতিকাতর উজ্জ্বল বলতে থাকেন,“সেই সময়ে অঞ্জনা নৃত্যশিল্পী ছিলেন, যখন নৃত্যতে যারা বিশেষায়িত ছিলেন- তাদের মধ্যে তিনি অন্যতম একজন ছিলেন। পরে তিনি নিজস্ব প্রতিভা নিয়ে চলচ্চিত্রেও জায়গা করে নেন।”

উজ্জ্বল এসময় বলেন,“আমরা যখন চলচ্চিত্রে কাজ করেছি, তখন ভেতরে ভেতরে কারো জেলাসি থাকতো না- তবে প্রতিযোগিতা থাকতো। সেই প্রতিযোগিতায় টিকে থেকে সিনেপ্রেমী দর্শকের মন জয় করা অন্তত কঠিন কাজ ছিলো। সেটা খুব দারুণভাবেই অঞ্জনা করেছেন, এবং সফল হয়েছেন। সে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে, জনগণের স্বীকৃতি পেয়েছে। আমি মনে করি তার এই কর্ম এবং স্বীকৃতি আমাদের এই চলচ্চিত্রশিল্পে দীর্ঘদিন জীবিত রাখবে।”

Reneta

ব্যক্তি মানুষ হিসেবে অঞ্জনা সম্পর্কে মূল্যায়ণ করে উজ্জ্বল এসময় বলেন, “অঞ্জনা খুব সহজ সরল মানুষ ছিলেন। সব সময় স্বাভাবিকভাবে সবার সাথে মিশতো। সবার সাথে তার যে আন্তরিক সম্পর্ক ছিলো, সে কারণেই আমি মনে করি চলচ্চিত্র শিল্পের অনেকেই আজ তার বিদায়লগ্নে এফডিসিতে এসে উপস্থিত হয়েছেন। তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করছেন। আমি মনে করি, এটি অঞ্জনার সরলতার অনেক বড় একটা প্রাপ্তি।”

অঞ্জনার অভিনয় জীবন শুরু হয় ১৯৭৬ সালে বাবুল চৌধুরী পরিচালিত ‘সেতু’ চলচ্চিত্র দিয়ে। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র শামসুদ্দিন টগর পরিচালিত দস্যু বনহুর (১৯৭৬)। রহস্য ভিত্তিক এই ছবিতে তার বিপরীতে ছিলেন সোহেল রানা।

১৯৭৮ সালে তিনি আজিজুর রহমান পরিচালিত ‘অশিক্ষিত’ চলচ্চিত্রে নায়ক রাজ রাজ্জাকের বিপরীতে লাইলি চরিত্রে অভিনয় করেন। রাজ্জাকের বিপরীতে তিনি ৩০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়া আলমগীর, জসিম, বুলবুল আহমেদ, জাফর ইকবাল, ওয়াসিম, উজ্জ্বল, ফারুক, ইলিয়াস জাভেদ , মিঠুন চক্রবর্তী, (ভারত) ইলিয়াস কাঞ্চন, সোহেল চৌধুরী, রুবেল, সুব্রত বড়ুয়া, মান্নার মতো তারকা নায়কদের সাথে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসিত হন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অঞ্জনাআলমগীরউজ্জ্বলনায়কনায়িকানৃত্যশিল্পীলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপের ‘মাত্রাতিরিক্ত’ সমালোচনা হয়েছে: ডেম্বেলে

জুন ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তি: ৬০ দিনের মধ্যে চূড়ান্ত

জুন ১৪, ২০২৬

জাপান অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা রাখে: ওয়ালী সাব্বির

জুন ১৪, ২০২৬

সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চায় না বসুন্ধরার বাসিন্দারা

জুন ১৪, ২০২৬

জেদ্দায় ফিউচার মাইন্ডস এডুকেশনাল ফোরামের সম্মেলন

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT