চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্তুগাল-স্পেনের জয়ের রাত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৭ পূর্বাহ্ন ১০, জুন ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

উয়েফা নেশনস লিগের খেলায় চেক রিপাবলিকের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে পর্তুগাল। আরেক ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হয়ে একমাত্র গোলের জিতেছে স্পেন।

‘এ’ লিগের ২ নম্বর গ্রুপে ৩ ম‍্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে পর্তুগাল। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে স্পেন। ৪ পয়েন্ট নিয়ে তিনে চেক রিপাবলিক। সব ম্যাচ হারা সুইজারল্যান্ডের অবধারিতভাবেই পয়েন্টের খাতা খোলেনি।

বৃহস্পতিবার রাতে লিসবনে হওয়া ম্যাচের প্রথমার্ধেই পর্তুগিজরা দুই গোলের দেখা পায়।

খেলার ১৫ মিনিটে বের্নার্দো সিলভার পাসে বল পেয়ে বাঁ প্রান্ত থেকে নেয়া ক্রিস্টিয়ানো রোনালদোর শট ঠেকিয়ে দেন চেক গোলরক্ষক। নয় মিনিট পর ডি বক্সে ঢুকে পড়া রোনালদোর শট লক্ষ‍্যভ্রষ্ট হয়।

৩৩ মিনিটে বের্নার্দো সিলভার বাড়িয়ে দেয়া বল আদায় করে দুরহ কোণ থেকে নেয়া ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ম্যানসিটির ফুলব্যাক জোয়াও ক্যানসেলো।

পাঁচ মিনিট পর পাওয়া গোলেও রয়েছে বের্নার্দো সিলভার অবদান। তার দেয়া পাসে বল নিয়ে ডান পায়ের কোণাকুণি শটে বল জালে জড়ান ভ্যালেন্সিয়ার উইঙ্গার গনসালো গুয়েদেস।

Reneta

সুইজারল্যান্ডের জেনেভায় হওয়া আরেক ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের মিডফিল্ডার মার্কোস লরেন্তের পাসে বল নিয়ে ১৩ মিনিটে পাবলো সারাবিয়ার বাঁ পায়ের শটে করা নিশানাভেদেই জয় পায় স্পেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উয়েফা নেশনস লিগচেক রিপাবলিকপর্তুগাললিড স্পোর্টসসুইজারল্যান্ডস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

শীর্ষ নেতাদেরকে হত্যার পরেও সরকারে কোনো ধাক্কা লাগবে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

মার্চ ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদযাত্রায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, চালকসহ নিহত ৩

মার্চ ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অবৈধ অভিবাসীরা যুক্তরাষ্ট্র ছাড়লে পাবে ফ্রি ফ্লাইট ও ২৬০০ ডলার

মার্চ ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মোসাদকে তথ্য পাচারের অভিযোগে ইরানে একজনের মৃত্যুদণ্ড

মার্চ ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইবার বুলিং হতে পারে কারও স্ট্রোকের কারণ

মার্চ ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT