চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মদ্রিচের গোলে নেশনস লিগ থেকে ফ্রান্সের বিদায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৮ পূর্বাহ্ণ ১৪, জুন ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
ক্রোয়েশিয়ার খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের উপর যেন শনির দশা ভর করেছে। গত বছর ইউরো চ্যাম্পিয়নশিপে শেষ ষোলো থেকেই বাদ পড়েছিল। এবার নেশনস লিগের বর্তমান চ্যাম্পিয়নদের সেমিফাইনালে যাওয়ার আশা শেষ হয়ে গেল।

সোমবার রাতে প্যারিসে হওয়া ‘এ’ লিগের ১ নম্বর গ্রুপের ম্যাচে ফ্রান্সকে ১-০ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। আর তাতেই দুই ম্যাচ বাকি থাকতে ফরাসিদের বিদায়ঘণ্টা বেজেছে।

৪ ম্যাচে দুই ড্র ও দুই হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে দিদিয়ের দেশমের দল। ফলে তারা অবনমনের শঙ্কাতেও রয়েছে।

গ্রুপের আরেক ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে ডেনমার্ক ৪ ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে। ৭ পয়েন্ট নিয়ে ক্রোয়েশিয়া দুইয়ে ও ৪ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে অস্ট্রিয়া।

খেলার শুরুতেই ডি-বক্সের ভেতরে আন্তে বুদিমিরকে ফাউল করেন ইব্রাহিমা কোনাতে। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে ৫ মিনিটের মাথায় স্পট কিক থেকে গোল করেন লুকা মদ্রিচ। ক্রোয়েশিয়ার জার্সিতে ১৫২ ম্যাচ খেলতে নামা মদ্রিচের এটি ছিল ২২তম আন্তর্জাতিক গোল।

৭২ মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারতো। জোসিপ ব্রেকলোর পাসে বল পাওয়া লোভরো মেজারের শট ঠেকান ফ্রেঞ্চ গোলরক্ষক। ৮৮ মিনিটের মাথায় নিকোলা ভ্লাসিচের শটও গোলরক্ষক মাইক ম্যাগনান প্রতিহত করেন। তবে এমবাপে-বেনজেমা-গ্রিজম্যানরা জ্বলে না ওঠায় ২৩ ম্যাচ পর গোলের দেখা না পাওয়া ফ্রান্সকে হারের তিক্ত স্বাদ পেতে হয়।

১০ বারের মুখোমুখি দেখায় ফ্রান্সের বিপক্ষে প্রথমবারের মতো জয়ের দেখা পেল ক্রোয়েশিয়া। আগের নয়বারের লড়াইয়ে ছয়বার জিতেছিল ফরাসিরা, ৩ বার হয়েছিল ড্র।

ম্যাচ শেষে হতাশ ফ্রান্সের কোচ দেশম বলেন, ফলাফল বিচার করলে জুন মাসটা কঠিন ছিল। দলগুলোর বিপক্ষে যথেষ্ট শক্তি ও সামর্থ্য ছিল না। পথিমধ্যে আমরা আমরা কিছুটা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলাম। খেলোয়াড়দের সতেজতার অভাব ছিল। যখন আপনি অনেক ম্যাচ খেলবেন,তখন সতেজতা ধরে রাখা খুব কঠিন।

ট্যাগ: অস্ট্রিয়াউয়েফা নেশনস লিগক্রোয়েশিয়াডেনমার্কফ্রান্সমদ্রিচলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বুরকিনা ফাসোতে বিদ্রোহী হামলায় ৫০ জন নিহত

পরবর্তী

সীতাকুণ্ড বিস্ফোরণ: শিশু ও গর্ভবতী নারীদের স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা

পরবর্তী
নারী শিশুদের জন্য নিরাপদ পানি সংগ্রহের দৃশ্য, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

সীতাকুণ্ড বিস্ফোরণ: শিশু ও গর্ভবতী নারীদের স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা

সুশান্তের পোর্ট্রেট, কালো পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

সুশান্ত চলে যাওয়ার দুই বছর

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT