চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উয়েফা’র বর্ষসেরা ফুটবলার হালান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৪ অপরাহ্ন ৩১, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

২০২২-২৩ মৌসুমে রঙিন সময় কাটিয়েছেন আর্লিং হালান্ড। ম্যানচেস্টার সিটির ট্রেবল জয়ে রেখেছেন অনবদ্য অবদান। সিটিজেনদের জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন এবার নরওয়েজিয়ান তারকা। বিশ্বকাপজয়ী কিংবদন্তি লিওনেল মেসি ও ম্যানসিটির তারকা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনেকে টপকে জিতেছেন উয়েফা বর্ষসেরার পুরস্কার।

বৃহস্পতিবার রাতে ফ্রান্সের মোনাকোতে জমকালো আয়োজনে উয়েফা বর্ষসেরা অ্যাওয়ার্ডের ২০২২–২৩ মৌসুমের বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেয়া হয়। গত ১৭ আগস্ট বর্ষসেরার দৌড়ে মনোনীত সেরা তিনজনের নাম জানিয়েছিল উয়েফা।

বরুশিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়া হালান্ড ক্লাবটির হয়ে প্রথম মৌসুমেই ট্রেবল জিতেছেন। প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ৩৬ গোলের রেকর্ড করেছেন ২৩ বর্ষী তারকা। ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয়ের আনন্দে মেতেছিল পেপ গার্দিওলার দল। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে হালান্ড ৫৩ ম্যাচে করেছিলেন ৫২ গোল।

একদিন আগেই প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন (পিএফএ) এর বর্ষসেরার পুরস্কার জিতেছিলেন হালান্ড। গত মে মাসে প্রিমিয়ার লিগের প্লেয়ার অব দ্য সিজন এবং ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের খেতাব অর্জন করেছিলেন তিনি।

বর্ষসেরার দৌড়ে হালান্ডের প্রতিদ্বন্দ্বী ছিলেন কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক ও সম্প্রতি মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দেয়া লিওনেল মেসি। বিশ্বকাপের দুবার সেরা খেলোয়াড় মেসির অধীনে ৩৬ বছর পর শিরোপা জিতেছে আর্জেন্টিনা। আসরে নিজে ৭ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে তিনটি গোল করিয়েছেন ৩৬ বর্ষী মহাতারকা।

বিশ্বকাপ জয়ের পাশাপাশি লিগ ওয়ানের শিরোপা জিততে প্যারিস সেইন্ট জার্মেইনকে সহায়তা করেছেন মেসি। মৌসুমে মোট ৩২ ম্যাচে মাঠে নেমে ১৬ গোল করেছেন। পাশাপাশি ১৬টি গোল করতে সহায়তা করেছেন এলএম-১০। চ্যাম্পিয়ন্স লিগে ৭ ম্যাচে ৪ গোলের দেখা পেয়েছিলেন এলএম টেন।

Reneta

ম্যানসিটির ট্রেবল জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা কেভিন ডি ব্রুইনেও ছিলেন বর্ষসেরার দৌড়ে সেরা তিনের একজন। মাঝমাঠ থেকে খেলার নিয়ন্ত্রণ করেছেন বেলজিয়ামের ৩২ বর্ষী তারকা। গত মৌসুমে প্রিমিয়ার লিগে মোট ৭টি গোল করেছেন। সহায়তা করেছেন সতীর্থদের ১৮ গোলে। চ্যাম্পিয়ন্স লিগের ১০ ম্যাচে দুই গোলের পাশাপাশি সহায়তা করেছেন আরও ৭ গোলে। যার একটি সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে।

এফএ কাপে ৪ ম্যাচে এক গোলের পাশাপাশি ছিল চার অ্যাসিস্ট। এছাড়া ইএফএল কাপে দুই ম্যাচে দুটি অ্যাসিস্ট ছিল বেলজিয়ান তারকার। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৯ ম্যাচে ১০ গোলের পাশাপাশি ৩১ গোলে সহায়তা করেছেন ডি ব্রুইনে।

মেয়েদের বর্ষসেরা হয়েছেন বার্সেলোনা ও স্পেনের বিশ্বজয়ী মিডফিল্ডার এতেনা বনমাতি। গত মৌসুমে বার্সেলোনার হয়ে দুর্দান্ত খেলেছেন তিনি। এছাড়া মেয়েদের বিশ্বকাপে স্পেনের জয়ের পেছনে রেখেছেন অনন্য অবদান।

Jui  Banner Campaign
ট্যাগ: আর্জেন্টিনাউয়েফাডি ব্রুইননরওয়েপিএসজিপ্রিমিয়ার লিগবর্ষসেরাবেলজিয়ামমেসিম্যানসিটিলিড স্পোর্টসহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নিশাঙ্কার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ‘প্রায় বিদায়’ করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT