চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আধুনিক’ রিয়াল মাদ্রিদেও অপরিহার্য ক্রুস-মদ্রিচ: আনচেলত্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩২ পূর্বাহ্ন ১৬, মার্চ ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

লিভারপুলকে বিদায় করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের পর অভিজ্ঞ দুই মিডফিল্ডার টনি ক্রুস ও লুকা মদ্রিচের পারফরম্যান্সের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন লস ব্লাঙ্কোস কোচ কার্লো আনচেলত্তি।

চলতি মৌসুমের পর রিয়ালের সঙ্গে ক্রুস ও মদ্রিচের চুক্তি শেষ হয়ে যাবে। এরই প্রেক্ষিতে ঘরের মাঠে সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার রাতে অলরেডদের হারানোর পর সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেই দিলেন, এ দুই ফুটবলার দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ।

‘আমরা একটি আধুনিক দল। এখনকার ফুটবল যৌথ প্রচেষ্টা, ব্যক্তিগত নৈপুণ্য, শক্তি এবং অভিজ্ঞতা দাবি রাখে। মদ্রিচ এবং ক্রুস ভালো খেলেছে। অভিজ্ঞদের বিনয় থাকাটা বড় বিষয়। তাদের কোন অহংকার নেই।’

‘তরুণ ফুটবলাররা ধৈর্যশীল। সবাই জানে তাদের সামনে দুর্দান্ত ক্যারিয়ার থাকা খেলোয়াড় রয়েছে। কিন্তু মদ্রিচ এবং ক্রুস বর্ণাঢ্য ক্যারিয়ারের কারণে খেলেন না। তারা খেলার যোগ্য বলেই খেলেন।’

ম্যাচের ৭৮ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের পাস থেকে বল নিয়ে জয়সূচক গোলটি করেন করিম বেনজেমা। গোল করার পর শারীরিকভাবে বেনজেমা কিছুটা অস্বস্তিতে ভুগছিলেন। তবে রোববার লা লিগায় এল ক্ল্যাসিকোতে তাকে পাওয়া যাবে, আনচেলত্তি নিশ্চিত করেছেন।

রিয়াল জার্সিতে দারুণ ছন্দে থাকা ভিনিসিয়াসকে নিয়েও ইতিবাচক কথা রিয়াল কোচের কণ্ঠে ঝরেছে। ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে নিয়ে বলেছেন, ‘সে আজ গোল করেনি। কিন্তু অ্যাসিস্ট করেছিল। বিপজ্জনক ছিল।’

Reneta

রিয়াল মাদ্রিদের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে খেলা নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, চেলসি, নাপোলি, এসি মিলান, ইন্টার মিলান এবং বেনফিকা। শুক্রবার বাংলাদেশ সময় বিকাল ৫টায় সুইজারল্যান্ডের নিয়নে উয়েফার সদর দপ্তরে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ড্র হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: আনচেলত্তিউয়েফাক্রুসচ্যাম্পিয়ন্স লিগমদ্রিচরিয়াল মাদ্রিদলিড স্পোর্টসলিভারপুলসান্তিয়াগো বার্নাব্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যাচ বর্জনে অন্য কোন বোর্ডের সমর্থন পায়নি পিসিবি

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ভারত থেকে বাংলাদেশে ফেরার ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ নেতারা

ফেব্রুয়ারি ৩, ২০২৬

হলে নিষিদ্ধ, ওটিটিতে মুক্তি পেয়েই পাকিস্তানে ট্রেন্ডিংয়ে ‘ধুরন্ধর’!

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হাদি হত্যা: ৫ বার পেছালো তদন্ত প্রতিবেদন

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ডিএসসিসি’র অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কিবরিয়া- সাধারণ সম্পাদক আতাহার

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT