চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানসিটির ড্রয়ের রাতে শেষ আটের পথে এগিয়ে ইন্টার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৮ পূর্বাহ্ন ২৩, ফেব্রুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বের প্রথম লেগের লড়াইয়ে লেইপজিগের বিপক্ষে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হল ম্যানসিটিকে। শেষ ষোলোয় জার্মান ক্লাবটির বিপক্ষে ১-১ গোল সমতায় মাঠ ছেড়েছে প্রিমিয়ার লিগ জায়ান্টরা। অন্য ম্যাচে পোর্তোকে ১-০ গোলে হারিয়ে শেষ আটের পথে এগিয়েছে ইন্টার মিলান।

বুধবার রাতে লেইপজিগের মাঠে সিটির হয়ে গোল করেছেন রিয়াদ মাহরেজ। স্বাগতিকদের গোলটি জোসকো গ্যাভারদিওলের। শেষ আট নিশ্চিতে ১৫ মার্চ ইতিহাদ স্টেডিয়ামে ফিরতি লেগে জয়ের বিকল্প নেই পেপ গার্দিওলার শিষ্যদের।

ইতালিতে ইন্টার মিলানকে ভালোই নাচিয়েছে ফুটবল ক্লাব পোর্তো। বল দখলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে স্বাগতিকদের হয়ে জয়সূচক গোলটি করেন রোমেলো লুকাকু। ১৫ মার্চ পর্তুগালে ফিরতি লেগে অন্তত ড্র করতে পারলেই শেষ আট নিশ্চিত ইতালিয়ান ক্লাবটির।

রেডবুল অ্যারেনায় শুরু থেকে বল দখলে আধিপত্য দেখিয়েছে ম্যানসিটি। আক্রমণাত্মক শুরু দিয়ে ২৭ মিনিটে আদায় করে নেয় গোল। গুন্ডোয়ানের বাড়ানো বল জালে পাঠান রিয়াদ মাহরেজ। এরপর গোলের সুযোগগুলো কাজে না লাগাতে পারায় ১-০ ব্যবধানে প্রথমার্ধ শেষ হয়।

দ্বিতীয়ার্ধে নিজেদের পাল্টে ফেলে লেইপজিগ। সিটির আক্রমণ ভেস্তে দেয়ার পাশাপাশি আক্রমণ করতে থাকে নিজেরাও। ৭০ মিনিটে আসে সফলতা। সমতায় ফেরান জোসকো গ্যাভারদিওল। জমে ওঠে লড়াই। সিটি কয়েকবার সুযোগ তৈরি করলেও অফসাইডের ফাঁদে পড়তে হয় বারবার। ১-১ সমতায় শেষ হয় ম্যাচ।

রাতের আরেক ম্যাচে স্বাগতিক ইন্টার মিলানকে ছেড়ে কথা বলেনি পোর্তো। দুদলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।

Reneta

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। ৭৮ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ডের কারণে লাল কার্ড দেখতে হয় পর্তুগিজ মিডফিল্ডার ওটাভিওকে।

দশজনের সফরকারী দলের বিপক্ষে স্বাগতিকদের হয়ে জয়সূচক গোলটি আনেন লুকাকু। ৮৬ মিনিটে গোল করেন তিনি। পরে লড়াই জমে উঠলেও আর কোনো গোলের দেখা মেলেনি।

Jui  Banner Campaign
ট্যাগ: উয়েফাচ্যম্পিয়ন্স লিগপোর্তোমাহরেজম্যানসিটিলিড স্পোর্টসলুকাকুলেইপজিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

নারী উইং প্রধানের নেতৃত্বে ‘অভিযোগ কমিটি’ গঠন করছে বিসিবি

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ইউক্রেনের ‘হত্যা তালিকায়’ ফিফা সভাপতি ইনফান্তিনোর নাম

ফেব্রুয়ারি ৪, ২০২৬

আল-হিলালকে এশিয়ার ‘রিয়াল মাদ্রিদ’ বললেন বেনজেমা

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ভারতের বিপক্ষে ফাইনাল কঠিন হবে: বাটলার

ফেব্রুয়ারি ৪, ২০২৬

জামায়াত ক্ষমতায় এলে বৃদ্ধ ও শিশুদের চিকিৎসা ফ্রি থাকবে: অধ্যাপক মুজিবুর

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT