চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পকলায় প্রশংসিত উদীচী’র ‘রাজনৈতিক হত্যা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৬ অপরাহ্ন ৩০, নভেম্বর ২০২২
বিনোদন
A A

মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে প্রদর্শীত হয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর নাটক ‘রাজনৈতিক হত্যা’। এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত রাজনৈতিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে গড়ে ওঠা নাটকটির পরিবেশনায় মুগ্ধ হন দর্শক।

প্রখ্যাত ফরাসী দার্শনিক জাঁ পল সার্ত্রে রচিত নাটকটি বাংলায় অনুবাদ করেছেন কলকাতার অর্পিতা ঘোষ। নাটকের নির্দেশক রতন দেব। নাটকটির গল্প আবর্তিত হয়েছে মধ্য ইউরোপের একটি কাল্পনিক দেশ ‘ইলিথিয়া’কে কেন্দ্র করে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে ইলিথিয়ার ক্ষমতায় থাকা ফ্যাসিস্ট সরকারের সাথে সেদেশের জাতীয়তাবাদী শক্তি এবং কমিউনিস্ট পার্টির নানা দ্বন্দ্ব-সংঘাত নিয়ে গল্পের প্রেক্ষাপট সাজানো হয়েছে। চিত্রিত হয়েছে কমিউনিস্ট পার্টির ভেতরকার নানা সঙ্কটও। ক্ষমতায় যাওয়া নিয়ে অন্তঃর্কোন্দলের মধ্যেই পার্টির অন্যতম প্রধান নেতাকে হত্যার সিদ্ধান্ত নেয় পার্টির অপর অংশ। যাকে হত্যার দায়িত্ব দেয়া হয় তিনি তা করতে গিয়ে উল্টো ওই নেতার প্রতি শ্রদ্ধায় অনুরক্ত হয়ে পড়েন।

শেষ পর্যন্ত হত্যাকাণ্ডটি সম্পন্ন করতে পারলেও তার পেছনে রাজনৈতিক ছাড়া ব্যক্তিগত কারণও জড়িয়ে যায়। হত্যার দায়ে দু’বছর কারাদণ্ড শেষে বেরিয়ে পার্টির ওই তরুণ কর্মী উপলব্ধি করেন পার্টি হত্যার শিকার নেতার পথ ধরেই এগিয়ে চলেছে।

এমন নানা জটিলতা, রাজনৈতিক হিসেব-নিকেশ আর অঙ্কের মধ্য দিয়েই আবর্তিত হয় ‘রাজনৈতিক হত্যা’ নাটকের গল্প। এ নাটকের গল্পের সাথে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির যেমন মিল খুঁজে পাওয়া যায়, তেমনি রাজনীতির নানা জটিলতা ও পঙ্কিলতার সাথেও পরিচিত হন দর্শকরা।

Jui  Banner Campaign
ট্যাগ: উদীচীকমিউনিস্টনাটকমঞ্চরাজনীতিরাজনৈতিক হত্যালিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের মানুষ পরিবর্তন চায় কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী: জামায়াত আমির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ডিআরইউ ব্যাডমিন্টন দ্বৈতে চ্যাম্পিয়ন মাসুম-সাব্বির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বিশ্বকাপের মাঝে ভারত ছাড়লেন আমিরাতের পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়

ফেব্রুয়ারি ৯, ২০২৬

মঙ্গলবার ৮ লেখকের হাতে তুলে দেয়া হবে ‘ঢাকা ব্যাংক–আনন্দ আলো সাহিত্য পুরস্কার’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নৌবাহিনীর অভিযানে টেকনাফে ২৫ কোটি টাকার ইয়াবা জব্দ

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT