চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরাপদ সড়ক গড়তে উবার-বিআরটিএ’র যৌথ উদ্যোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩১ অপরাহ্ন ১২, মে ২০২৪
বাংলাদেশ
A A

সড়ক নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়াতে একসাথে কাজ করছে শীর্ষস্থানীয় রাইডশেয়ারিং প্ল্যাটফর্ম উবার এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। এর অংশ হিসেবে উবার তাদের অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রক সংস্থাটির চলমান ক্যাম্পেইনকে সহায়তা করবে। একইসাথে দ্রুতগতির যানবাহনের গতি নিয়ন্ত্রণেও সহায়তা করবে বলে ঘোষণা দিয়েছে।

জেলা প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন বিআরটিএ এর সার্কেল অফিসের সহকারী পরিচালকরা (প্রকৌশলী)। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে তারা সড়ক আইন লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করবেন।

এ ক্যাম্পেইনের মাধ্যমে অফলাইন ট্রিপকেও ব্যাপকভাবে নিরুৎসাহিত করা হবে। এ ধরনের ট্রিপের ফলে যাত্রী ও চালক উভয়ের নিরাপত্তাই ঝুঁকির মুখে পড়ে।

এই যৌথ উদ্যোগের অংশ হিসেবে উবার প্ল্যাটফর্মে যুক্ত চালকদের তথ্য ও নির্দেশনা দেয়া হবে। এর মাধ্যমে ট্র্যাফিক আইন মেনে চলার গুরুত্ব ও দায়িত্বশীলভাবে গাড়ি চালানোকে উৎসাহিত করা হবে। এই ক্যাম্পেইনের সাহায্যে আরও তুলে ধরা হবে, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো একটি শাস্তিযোগ্য অপরাধ।

উবার বাংলাদেশের কান্ট্রি হেড নাশিদ ফেরদৌস কামাল এই যৌথ উদ্যোগ সম্পর্কে বলেন, যাত্রী ও চালকদের নিরাপত্তা উবারের কাছে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। এর আগেও আমরা বাংলাদেশ পুলিশের সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে ট্র্যাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সড়ক নিরাপত্তা উন্নত করতে কাজ করেছি। এরই ধারাবাহিকতায় আমরা এখন বিআরটিএ এর সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে সড়ক নিরাপত্তা বৃদ্ধিতে কাজ করছি। বিআরটিএ এর এই সময়োপযোগী উদ্যোগ দেশের সড়ককে আরও নিরাপদ করে তুলবে বলে আমরা বিশ্বাস করি।

বিআরটিএ এর পরিচালক (রোড সেফটি) ও মুখপাত্র শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানী বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে বিআরটিএ দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। নিরাপদ সড়কের লক্ষ্যে উবার তাদের প্ল্যাটফর্মের ড্রাইভারদের মধ্যে সচেতনতা বাড়াতে নিরাপত্তা বিষয়ক বার্তা প্রচারের উদ্যোগ নিয়েছে, যা অত্যন্ত প্রশংসনীয়। উবারের এই প্রচেষ্টা ও উদ্যোগকে আমরা স্বাগত জানাই। সড়কে বাহনের বেপরোয়াভাবে চলাচল কমিয়ে আনার পাশাপাশি দায়িত্বশীল ড্রাইভিং এর মাধ্যমে নিরাপদ সড়কের সংস্কৃতি গড়ে তুলতে উবারের প্রচেষ্টা অব্যাহত থাকুক।

Reneta

বাংলাদেশের ৪ বিভাগের ৯টি শহরে নানা রকম পণ্য নিয়ে চালু আছে উবার। এসব এলাকার সব চালকের কাছে এই ক্যাম্পেইনের মাধ্যমে সচেতনতার বার্তা পৌঁছানো হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: উবার-বিআরটিএ এর যৌথ উদ্যোগনিরাপদ সড়কবাংলাদেশ সড়ক উন্নয়ন কর্তৃপক্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: শ্যামলী ক্লাব মাঠে ঢাকা-১৩ আসনেনির্বাচনী জনসভায় তারেক রহমান।

এই নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের সুযোগ: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT