অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের ১৫তম আসর শুরু হচ্ছে সাউথ আফ্রিকায়। শুক্রবার পর্দা উঠছে। চার গ্রুপে চারটি করে মোট ১৬ দলের আসরে বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। যুবা টাইগারদের গ্রুপে অন্যরা হল- ভারত, আয়ারল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
সম্প্রতি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতে নেয়া মাহফুজুর রহমান রাব্বীর বাংলাদেশ দল আত্মবিশ্বাসে ভরপুর। বর্তমান চ্যাম্পিয়ন ভারতও শিরোপা ধরে রাখতে চায়। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান এবং স্বাগতিক সাউথ আফ্রিকার মতো দলগুলো দারুণ প্রতিদ্বন্দ্বিতা করবে। জেনে নেয়া যাক আসর সম্পর্কে হরেক তথ্য।
যেদিন শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
শুক্রবার ১৯ জানুয়ারি গড়াচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের ১৫তম আসর। উদ্বোধনী ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে আয়ারল্যান্ডের। স্বাগতিক সাউথ আফ্রিকা মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের। ফাইনাল হবে ১১ ফেব্রুয়ারি। বাংলাদেশের প্রথম ম্যাচ শনিবার, দুপুর ২টায়, প্রতিপক্ষ ভারত।
যে মাঠগুলোতে খেলা
স্বাগতিক সাউথ আফ্রিকার পাঁচটি মাঠে খেলা হবে। মাঠগুলো হল- পচেফস্ট্রুম, ব্লুফন্টেইন, বেনোনি, কিম্বার্লি এবং ইস্ট লন্ডন।
প্রথমে যারা স্বাগতিক ছিল
প্রথমে আসরের স্বাগতিক ছিল শ্রীলঙ্কা। ক্রিকেট বোর্ডে সরকারের হস্তক্ষেপে নভেম্বরে আইসিসির নিষেধাজ্ঞায় পড়ে দেশটি। এরপর শুরু হয় আসর সরিয়ে নেয়ার প্রক্রিয়া। পরে ঠিক হয় আসর হবে সাউথ আফ্রিকায়। ১৯৯৮, ২০২০ সালের পর তৃতীয়বার স্বাগতিকের মর্যাদা পেল সাউথ আফ্রিকা। যেখানে ২০২০ সাথে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেছিল বাংলাদেশ।
এবারের আসর পূর্বের সংস্করণ অনুসরণ করবে?
পুরোপুরি নয়। এবারের আসরে কিছুটা পরিবর্তন আসবে। গতবছর মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের সংস্করণ অনুসরণ করবে, যেখানে চার গ্রুপ থেকে তিনটি দলকে সুপার সিক্সের জন্য নির্বাচিত করা হবে। এরপর ১২টি দলকে দুটি ভাগে ভাগ করা হবে যেখানে এক গ্রুপে ছয়টি দল থাকবে। সেখান থেকে সেরা দুই দল সেমিফাইনালের জন্য অগ্রসর হবে।
যাইহোক, বাদ যাওয়া চারটি দলের আসরও এখানেই শেষ নয়। ১৩-১৬ নম্বর দল নির্ধারণের জন্য প্লে-অফ খেলবে দল চারটি।
যেভাবে দলগুলো বাছাইপর্ব পেরিয়েছে
শ্রীলঙ্কা থেকে আসর সরিয়ে সাউথ আফ্রিকায় নেয়া হলেও স্বাগতিকের সুবিধা রয়েছে দলটির। যারা ২০২২ সালের সংস্করণে অংশগ্রহণ করেছিল তাদেরও স্বয়ংক্রিয়ভাবে অংশগ্রহণের সুবিধা দেয়া হয়েছে। বাকি পাঁচটি দল আঞ্চলিক বাছাইপর্ব পেরিয়ে এসেছে।
পূর্বের আসরে অপ্রাপ্ত বয়স্কদের কোভিড-১৯ কোয়ারেন্টাইন নিয়ম-কানুনের জন্য নিজেদের সরিয়ে নেয়া নিউজিল্যান্ড এবার পূর্ব এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে বাছাইপর্ব পেরিয়ে এসেছে। নামিবিয়া আফ্রিকান বাছাইপর্ব জিতে এবং নেপাল এশিয়ার শীর্ষে থেকে বাছাইপর্ব পেরিয়ে এসেছে। ইউরোপ বাছাইপর্ব পেরিয়ে স্কটল্যান্ড এবং আমেরিকা অঞ্চলের শীর্ষ থেকে খেলার সুযোগ পাচ্ছে।
এবারই প্রথম কোনো দল বিশ্বকাপ খেলছে কিনা
না। এবছর যারা অংশগ্রহণ করছে গতআসরে তারা বাছাইপর্ব পেরিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে অনভিজ্ঞ দল হলেও এটা বিশ্বকাপে তাদের তৃতীয় অংশগ্রহণ।
যাদের দিকে নজর রাখতে হবে
ভারতের পেস বোলিং অলরাউন্ডার আর্শিন কুলকার্নি যিনি একজন ওপেনার ব্যাটার। নিউজিল্যান্ডের আফগান বংশোদ্ভূত লেগস্পিনার রহমান হেকমত যার আদর্শ শেন ওয়ার্ন এবং রশিদ খান। পাকিস্তানের উবাইদ শাহ, আফগানিস্তানের আল্লাহ মোহাম্মদ গজনফর, ইংল্যান্ডের লুক বেনকেনস্টেইন এবং বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার আশিকুর রহমান শিবলি।
উবাইদ শাহ, উপাধি পরিচিত মনে হচ্ছে?
উবাইদ শাহ পাকিস্তানের ডানহাতি পেসার নাসিম শাহ’র ভাই। এটাই একমাত্র পরিচিত মুখ নয়, মোহাম্মদ নবী ও রশিদ খানের ভাতিজা খেলবেন আফগানিস্তান দলে। লুক বেনকেনস্টেইন সাউথ আফ্রিকার সাবেক ব্যাটার ডেল বেনকেনস্টেইনের ছেলে। ভারতের সরফরাজ খানের ভাই মুশেরও এআসরে খেলবেন।
বর্তমান চ্যাম্পিয়ন কারা
২০২২ আসরে ইয়াশ ধুলের নেতৃত্বে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। এপর্যন্ত দেশটি পাঁচবার শিরোপা জিতেছে।
অন্য যারা শিরোপা জিতেছে
তিনবার শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। দুবার চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। একবার করে শিরোপা জিতেছে বাংলাদেশ, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড।
ম্যাচে ডিআরএস থাকছে কিনা
প্রতিটি ম্যাচের জন্য টিভি আম্পায়ার থাকবেন, তবে আসরে কোনো ডিআরএস থাকছে না।








