চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, খেলা কবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৭ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

সাউথ আফ্রিকার মাটিতে ভিন্ন ধরনের ফরম্যাটে বিশ্বকাপ চালিয়ে নিচ্ছে আইসিসি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপপর্বের পর শুরু হচ্ছে সুপার সিক্সের খেলা। ভিন্নতা হচ্ছে- এবার প্রথাগত ছয় দল নয়, বারো দল নিয়ে হবে বিশ্বকাপের সুপার সিক্স। সুপার রাউন্ডে কোন দল কাদের বিপক্ষে কখন মাঠে নামবে, সূচি জানিয়ে দিয়েছে সংস্থাটি।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথম পর্বের চার গ্রুপ থেকে তিনটি করে দল সুপার সিক্স নিশ্চিত করেছে। গ্রুপগুলোর শেষে থাকা চারটি দল ছিটকে গেছে শিরোপার দৌড় থেকে।

এবারের আসরে ফরম্যাট অনুযায়ী অংশ নেয়া ১৬ দলের ১২টি জায়গা করেছে সুপার সিক্সে। সেখানে ৬টি করে দল নিয়ে দুটি গ্রুপ করা হয়েছে। বাংলাদেশ আছে গ্রুপ ওয়ানে। গ্রুপে মোট ৬টি দল থাকলেও প্রতিটি দলের ম্যাচ হবে ২টি করে। বাংলাদেশের সেই দুই প্রতিপক্ষ হচ্ছে পাকিস্তান ও নেপাল।

প্রথম পর্বে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ। আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে ‘এ’ গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয় টাইগার যুবা দল। গ্রুপে ভারত প্রথম এবং আয়ারল্যান্ড তৃতীয় হয়। সুপার সিক্সে ‘এ’ গ্রুপের তিন দলের সঙ্গী হয়েছে ‘ডি’ গ্রুপ থেকে আসা পাকিস্তান, নিউজিল্যান্ড ও নেপাল। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী দ্বিতীয় হয়ে আসা বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে অপর গ্রুপের প্রথম ও তৃতীয় দলকে।

সুপার সিক্সের দুগ্রুপ থেকে দুটি করে শীর্ষ দল উঠবে সেমিফাইনালে। সেমির দৌড়ে এগিয়ে থাকতে সুপার সিক্সে রয়েছে প্রথম পর্বের পয়েন্টের বিশেষ ভূমিকা। একই গ্রুপ থেকে উঠে আসা দলের বিপক্ষে পাওয়া পয়েন্ট ও নেট রানরেট সুপার সিক্সে বহাল থাকছে।

অর্থাৎ, ‘এ’ গ্রুপে বাংলাদেশ দল আয়ারল্যান্ডের বিপক্ষে জেতায় দুই পয়েন্ট থাকছে সুপার সিক্সে। আর বাংলাদেশ ও আয়ারল্যান্ড উভয় দলকে হারানোয় ভারত ৪ পয়েন্ট সঙ্গে নিয়ে সুপার পর্বে লড়তে নামবে। ‘ডি’ গ্রুপে নিউজিল্যান্ড ও নেপালকে হারানোয় পাকিস্তানেরও আছে ৪ পয়েন্ট।

Reneta

সুপার সিক্সে ৩১ জানুয়ারি প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে নেপালের। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে ৩ ফেব্রুয়ারি। প্রথমটি সাউথ আফ্রিকার ব্লুমফন্টেইনে ও পরেরটি বেনোনিতে।

এক নজরে বাংলাদেশের ম্যাচ
বাংলাদেশ-নেপাল (৩১ জানুয়ারি, ব্লুমফন্টেইন)
বাংলাদেশ-পাকিস্তান (৩ ফেব্রুয়ারি, বেনোনি)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপনেপালপাকিস্তানবাংলাদেশভারতলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT