অপরাধ

কোটি টাকার ইয়াবাসহ র‍্যাবের জালে দুই নারী

র‍্যাবের জালে কোটি টাকার ইয়াবা, দুই নারী গ্রেপ্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

র‍্যাবের জালে কোটি টাকার ইয়াবা ও মোবাইল ফোন, নগদ টাকা সহ দুই নারী গ্রেপ্তার।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রামের সীতাকুন্ড থেকে ৩৭ হাজার ১৫ পিস ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার রাতে র‍্যাব ৭- এর একটি দল চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ওই দুই নারীকে আটক করেন। তারা দু’জনই কক্সবাজার জেলার বাসিন্দা।

র‍্যাবের ৭ এর সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুন্ড থানাধীন বড়দারোগারহাট এলাকায় একটি বিশেষ চেকপোষ্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করা। এ সময় র‍্যাবের চেকপোস্টের দিকে আসা একটি যাত্রিবাহী বাসকে থামিয়ে যাত্রিদের দেহ তল্লাশী করার সময় দুইজন নারী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‍্যাবের সদস্যরা তাদের আটক করে।

পরবর্তীতে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে তাদের শরীরের বিভিন্ন অংশে লুকিয়ে রাখা সর্বমোট ৩৭হাজার ১৫পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে জানা যায়, তারা দীর্ঘ দিন যাবৎ কক্সবাজার জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য প্রায় ১ কোটি ১১ লাখ টাকা।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়।

বিষয়:ইয়াবা উদ্ধার নারী আটক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…