চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহাসড়কে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকের চালক নিহত

সুমন রায়সুমন রায়
২:১১ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০২২
জনপদ, নরসিংদী
A A

নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে পাথর ও টাইলস বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাক দুটির ২ জন সহকারী।

শনিবার ভোর ৬টার দিকে উপজেলার মুসাপুর ইউনিয়নের মাহমুদাবাদ গ্রামের নামাপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন ট্রাকচালক হলেন, বগুড়া শিবগঞ্জের বালিকান্দা গ্রামের আবদুল আলীমের ছেলে আবু হাশেম (২১) ও ভোলার চরফ্যাশনের উত্তর চরমণ্ডল গ্রামের মোসলেম উদ্দিন পাটোয়ারীর ছেলে মো. মফিজুল পাটোয়ারী (২৮)। আবু হাশেম টাইলস বোঝাই ট্রাকের ও মো. মফিজুল পাটোয়ারী পাথর বোঝাই ট্রাকের চালক ছিলেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা-সিলেট মহাসড়ক ধরে পাথর বোঝাই ট্রাকটি ঢাকার দিকে ও টাইলস বোঝাই ট্রাকটি কিশোরগঞ্জের ভৈরবের দিকে যাচ্ছিল। ভোর ৬টার দিকে নামাপাড়া এলাকা অতিক্রমের সময় ট্রাক দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ট্রাক দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুই চালক নিহত হন। এতে গুরুতর আহত হন ট্রাক দুটির চালকের সহকারী। এ ছাড়াও পাথর বোঝাই ট্রাক থেকে মহাসড়কে পড়া পাথরের নিচে একজন আটকে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এ সময় উপস্থিত স্থানীয় লোকজন আহত দুই চালকের সহকারীকে ট্রাকের ভেতর থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে এসে নিহত দুই চালকের লাশ উদ্ধার করেন। উদ্ধার অভিযানে আরও যুক্ত হয় রায়পুরা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। তারা রেকারের সাহায্যে ট্রাক দুটো সরিয়ে নেন।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ট্রাক দুটির ড্রাইভিং সিটে বসে থাকা অবস্থায় দুই চালকের লাশ উদ্ধার করেছি আমরা। ধারণা করা হচ্ছে, দুই চালক হয়তো তদ্রাচ্ছন্ন ছিলেন তাই এই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। মহাসড়কে পাথরের নিচে কেউ চাপা পড়ে আছেন কিনা তা উদ্ধার অভিযান শেষ হলে বলা যাবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা-সিলেট মহাসড়ক
শেয়ারTweetPin

সর্বশেষ

উগার্তের চোটে ফিফার ক্ষতিপূরণ পেতে পারে ইউনাইটেড

জুন ২৭, ২০২৬

শোক সামলে ফ্রান্সের বিশ্বকাপ দলে ফিরলেন দেশম

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন

জুন ২৭, ২০২৬

ইংল্যান্ড ম্যাচের আগে পানামা দলে দুই সতীর্থের হাতাহাতি

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনীতে পিকআপ-সিএনজির সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT