ওসমান হাদির উপর হামলাকারী দু’জন ফয়সাল ও আলমগীরকে শনাক্ত করে তাদের পাসপোর্ট ব্লক করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার জানান, ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করে এর মালিক এবং মানবপাচারকারী চক্রে দুইজনকে আটক করা হয়েছে। অভিযুক্তদের সীমান্ত পেরিয়ে পালিয়ে যাওয়ার কোন তথ্য তাদের কাছে নেই বলেও জানান তিনি।







