চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পকলায় ‘দুই আগন্তুক বনাম করবী ফুল’ এর দুই শো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৩ অপরাহ্ন ১৪, ফেব্রুয়ারি ২০২৫
বিনোদন
A A

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে প্রদর্শিত হতে যাচ্ছে ‘স্পেস অ্যান্ড অ্যাক্টিং রিসার্চ সেন্টার’-এর প্রযোজনার ‘দুই আগন্তুক বনাম করবী ফুল’। নাটকটি নির্দেশনা দিয়েছেন অভিনেতা ও নির্দেশক আশীষ খন্দকার।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪০ মিনিটের এই মঞ্চ নাটকটির এদিন দুটি শো অনুষ্ঠিত হবে। একটি সন্ধ্যা ৭টা থেকে ৭টা ৪০ পর্যন্ত, এবং অন্যটি রাত ৮টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত।

নাটকটির পটভূমি নিয়ে আশীষ খন্দকার বলেন, ‘একদিন আমি আমার মেয়ে মৃন্ময়ীর সাথে বসে ছিলাম। সে তেল রং-এ একটা ছবি আঁকছিল, দুটো লোক অন্ধকারে হেঁটে চলেছে। সেখান থেকেই এই নাটকটির বীজ আমার মাথায় আসে। অনেকটা সময় গবেষণার পর ঐ ছোট্ট একটা বীজ থেকে ‘দুই আগন্তুক বনাম করবী ফুল’ নাটকের পটভূমী দাঁড় করিয়েছি।’

তিনি বলেন, ঐদিন আমি অবাক হয়ে মৃন্ময়ীর ব্যাখ্যাটা শুনছিলাম, ও রূপকথার গল্প থেকে এই চরিত্রদুটো এঁকেছে আর অদ্ভুদ্ভাবে এই গল্প প্রাচ্য-পাশ্চাত্যে যুগ যুগ ধরে বেঁচে থাকা চিরাচরিত রূপকথার গল্প। যে গল্পটা আবার ঘুরিয়ে দেখলে আমরা দেখতে পাই আমাদের এই ঘুনে ধরা, পঁচাগলা বাস্তবতা।

আশীষ খন্দকার জানান, রূপকথার চিরায়িত চরিত্রগুলো অন্যরকমভাবে মঞ্চে উঠে আসবে। এর চরিত্রগুলো যেন প্রাচ্য-পাশ্চাত্যে যুগ যুগ ধরে বেঁচে থাকা চিরাচরিত রূপকথার গল্প। যে গল্পটা আবার ঘুরিয়ে দেখলে দেখতে পাওয়া যায়, বর্তমানেও এই ঘুণে ধরা, পঁচা গলা বাস্তবতা আছে। এর রূপকগুলো মঞ্চে প্রাণ পায় অভিনেতার বিভিন্ন কার্যকলাপে।

‘স্পেস অ্যান্ড অ্যাক্টিং রিসার্চ সেন্টার’ নিয়মিতই ‘দুই আগন্তুক বনাম করবী ফুল’ নাটকটি করে আসছে। এবার হচ্ছে নাটকটির ৫৫ ও ৫৬ নম্বর প্রদর্শনী। আশীষ খন্দকার জানান, নাটকটি দেখতে আগ্রহীরা অনলাইনেও টিকিট বুকিং দিতে পারবেন।

Jui  Banner Campaign
ট্যাগ: আশীষ খন্দকারদুই আগন্তুক বনাম করবী ফুলমঞ্চলিড বিনোদনশিল্পকলা
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT